নারায়ণগঞ্জ রাজনীতি রূপগঞ্জ সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

তারেক জিয়া কোটি জনতার হৃদয়ে বিরাজমান- নাসির উদ্দিন

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রুপগঞ্জ প্রতিনিধি ) : বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে নিম্ন আদালতে বেকসুর খালাস দেয়ার পর উচ্চ আদালতে ৭ বছরের কারাদন্ড ও একই সঙ্গে ২০ কোটি টাকা জরিমানার রায়ের ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন রূপগঞ্জ উপজেলা বিএনপির  সিনিয়র যুগ্ন সম্পাদক আলহাজ্ব মোঃ নাসির উদ্দিন। এক বিবৃতিতে তিনি বলেন, অবৈধ সরকার দেশনায়ক তারেক রহমানের জনপ্রিয়তায় ভীত। দেশ ও দেশের মানুষের গণতন্ত্র মুক্তির সংগ্রামে নেতৃত্ব দিচ্ছেন বলেই বর্তমান অবৈধ প্রধানমন্ত্রী ও সরকারের টার্গেটে পরিণত হয়েছেন তিনি। তারেক রহমান শুধু বিএনপির নয় জাতির আশা-আকাঙ্খার প্রতীক। আজ তার কারাদন্ডের রায়ে পুরো দেশ ও জাতি স্তম্ভিত।  মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও পরপর তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান তিনি, এটাই তার বড় অপরাধ। শহীদ জিয়া রনাঙ্গনে যুদ্ধ করে এদেশকে স্বাধীন করেছিলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্বৈরাচার বিরোধী আন্দোলনে গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা রেখে দেশের মানুষের কাছে আপষহীন নেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। আজ দেশী-বিদেশী ষড়যন্ত্রকারীদের কারনে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্র হুমকির মুখে। জাতির এই ক্রান্তিকালে মুক্তির দিশারী হয়ে তারেক রহমান কোটি জনতার হৃদয়ে বিরাজমান। তাই কোন ষড়যন্ত্র ও অপপ্রচারে দেশনায়ক তারেক রহমানের অগ্রযাত্রা রুখা যাবে না।

তারেক রহমানের মামলার বিচারক এনায়েতুর রহিম প্রসংগে তিনি বলেন, এনায়েতুর রহমান একজন দাঙ্গাবাজ উকিল হিসেবে আদালত পাড়ায় পরিচিত ছিলেন। তিনি এক সময় দেশের প্রধান বিচারপতিকে অসন্মান করেছেন ও তার কক্ষে লাথি মেরেছেন। পুরস্কার হিসেবে আওয়ামীলীগ তাকে বিচারপতি পদে নিয়োগ দিয়েছে। তাকে দিয়েই দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা তারেক জিয়ার বিরুদ্ধে রায় পড়িয়েছে অবৈধ সরকার। অথচ একই মামলায় এ সরকারের আমলেই নিম্ন আদালত থেকে সসন্মানে খালাস পান তারেক জিয়া। তিনি আরো বলেন,সর্বোচ্চ আদালতকে দলীয় অঙ্গসংগঠনে পরিনত করেছে এই অনির্বাচিত সরকার। দলীয় লোককে বিচারপতি পদে নিয়োগ দিয়ে সমগ্র বিচার ব্যবস্থাকে কলুষিত করেছে। আওয়ামীলীগ রাজনৈতিক ভাবে দেউলিয়া হওয়ার কারনে প্রতিপক্ষকে রাজনৈতিক ভাবে মোকাবেলা করার শক্তি হারিয়ে ফেলেছে। তাই তারা এখন এশর পর এক কল্পনাপ্রসূত মামলা রুজু করে নিজেদের নিয়োজিত লোক দিয়ে রায় বের করে নিচ্ছে।এর জন্য শেখ হাসিনা কে কড়া মাশুল দিতে হবে।ভোটারবিহীন সরকার জিয়া পরিবারকে ধ্বংস করতে নীল নকশা করছে। তাই দেশকে ও জিয়া পরিবারকে রক্ষা করতে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে ঝাপিয়ে পরতে হবে। আর শত ষড়যন্ত্র করেও এদেশের মানুষের হৃদয় থেকে জিয়া পরিবার তথা তারেক রহমানকে মুছে ফেলা যাবে না।

About the author

SOFT PRO IT

Leave a Comment

Prove your humanity: 2   +   8   =