জাতীয় নারী বিশেষ সংবাদ শিক্ষা সংবাদ শিরোনাম সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

তনুর র্নিমম হত্যার প্রতিবাদে উত্তাল ফেইসবুক!!!

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নিরাপত্তাহীনতায় আজ সমগ্র নারী। একের পর এক র্নিমম হত্যায় লজ্জিত এই স্বাধীন দেশের জন্মভূমি। লজ্জিত গোটা বাঙ্গালী, যেন পাল্টে গেল কবির লিখা সেই কবিতাটি সার্থক জনম মাগো জন্মেছি এই দেশে. . . সার্থক জনম মাগো. . . . .সম্প্রতি ঘটে যাওয়া র্ধষনের পর তনুকে র্নিমম হত্যাকান্ডে যোগাযোগ মাধ্যম ফেইসবুকে চলছে তুমূল প্রতিবাদী ঝড়।

ক্রিকেটার তাসকিন আহমেদ তার ফেসবুক পেজে লিখেছেন, শুধূ ক্রিকেট নয় সব জায়গাতেই আমাদের দেশপ্রেম জরুরী। আমার নিষেধাজ্ঞার চেয়েও তনু হত্যার বিচার জরুরী। সে আমাদেরই দেশের মেয়ে। স্বাধীন দেশে কেন তাকে ধর্ষনের শিকার হয়ে মরতে হবে?- তাসকিন

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী সোহাগী জাহান তনুকে ধর্ষণ শেষে হত্যার বিচার চেয়ে  ও প্রতিবাদে ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।FB TAnu-1

সেনানিবাসের ভেতরেই সোহাগীর হত্যাকাণ্ড কিছুতেই মানতে পারছে না তার সহপাঠীরা। বন্ধুদের প্রশ্ন ‘ক্যান্টনমেন্টেও মানুষ খুন হয়!

বান্ধবী মানুছরা সাথী তার ফেইসবুক স্ট্যাটাসে সোহাগী সম্পর্কে লিখেছেন, ‘সন্ধ্যা ৫ টায় বের হয়েছ, প্রাইভেট পড়িয়ে আসার পথে, পেছন থেকে আঘাত, নাক বরাবর ঘুষি, চুল টেনে ছিরে ফেলেছে। বাবা খুঁজতে বের হয়েছে রাস্তায়। তার (সোহাগী) জুতা চুল, একটু দূরে মোবাইলটা, আর একটু দূরে তনুর লাশ, বাবা চিৎকার করে বলল মা, মা, মা, মা আমার।’

Ashiq Payel

“তনু হত্যার ফাসি চাই”

“প্রশাসন কে বলছি”

মানববন্ধন ও প্রতিবাদ-বিক্ষোভ মিছিলে ধর্ষকের ফাঁসি না হলে আমরা আন্দোলন ভিন্ন ভাবে করবো তবে ফাসির আগ পর্যন্ত আন্দোলন চলবে।

ভুলে যাবেন না পূর্বের সকল আন্দোলন এই ছাত্ররাই করেছিল!!!

ভুলে যাবেন না ঢাকা চট্রগ্রাম মহাসড়ক কুমিল্লার বুক দিয়ে গেছে!!!(বন্ধ করলেই দেশ অচল)

ভুলে যাবেন না সাংস্কৃতিক কর্মী মুক্তি যুদ্ধের পক্ষে কথা বলে!!!

একজন থিয়েটার কর্মীকে যদি বিনা অপরাধে নির্মম ভাবে হত্যা করা হয় তাহলে কি আমরা এর প্রতিবাদ করবো না???

আমাদের কি উচিৎ চুপ করে বসে থাকা???FB TAnu-2

আমরা কি কারো ভয়ে চুপ করে বসে থাকবো???

আমরা কি জাতি তে ভিতু জাতি???

শত বছর আগ থেকে কি আমরা মুক্তির আন্দোলন করি নি???

আমরা কি স্বাধীন জাতি না???

আজ তনু কে মেরেছে কাল কি আমাকে আপনাকেও ওরা মারবে???

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থিয়েটার কর্মী ও উক্ত কলেজের অনার্স ২য় বর্ষের ছাত্রী তনু হত্যার বিচার চাই।

বন্ধু সোহাগ সান্তনু তার স্ট্যাটাসে লিখেছেন, ‘বিশ্বাস করতে পারছিনা মাত্র ৮ ঘণ্টা আগে যে ইমুতে he..he…. লিখে হাসির অনুভূতি প্রকাশ করেছিল…….. চোখের জল বাঁধা মানছে না কিন্তু….. কেমনে বিশ্বাস করব বল বোন বল!

বলনারে তনু…..tanu Hotta-Poribarer Artonad

কোথায় যাব আজ,

চাইবো বিচার কার?

ক্যান্টনমেন্টেও মানুষ খুন হয়!

লাশ পাওয়া যায় বনে!!!

উল্লেখ্য, মাত্র ঊনিশ বছর বয়সী একটি মেয়ে । তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে গত ২১ মার্চ । ওর নাম সোহাগী। আর ধর্ষণ এবং হত্যার ঘটনা ঘটেছে খোদ সেনানিবাসে। সোহাগী জাহান তনু কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। অলিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী ইয়ার হোসেনের মেয়ে। আর্থিক অস্বচ্ছলতার কারণে সোহাগী অলিপুরেই এক বাসায় টিউশনি করতেন।
কারো মুখে উচ্চবাচ্য নেই। বড় পত্রিকাতেও কিছু সংবাদ নেই। ক্যান্টনমেন্টের মত স্থানে আমাদের মেয়েরা নিরাপদ নয়, ধর্ষন করবার পর হত্যা, এটি কি এতই সহজ একটি ব্যাপার?FB TAnu-3
একটি সমাজ, একটি রাষ্ট্র ঠিক কোন পর্যায়ে গেলে এধরণের ভয়ংকর জঘন্য অপরাধগুলো ডাল ভাত হয়ে যায়, জানিনা।

একটি দেশ চেতনার ব্যারোমিটারে পারদের উচ্চতা কতটা হাই থাকলে এইসব অপরাধী নিয়ে কথা বলা নিষেধ?
নাকি এই মেয়ে হিজাবী দেখে কথা বলা যাবেনা? সংখ্যালঘু কেউ হলে এতক্ষনে ফেইসবুক আর নিউজ পেপারগুলো প্রতিবাদের তুবড়ি ছুটিয়ে দিতো। সোহাগীকে নিয়ে কিছু নেই কেন? এই কিশোরী মেয়েটির জীবন কি জীবন না? তার কি কোন স্বপ্ন ছিলোনা?

আমরা সাধারন মানুষ, আমাদের মিডিয়া লাগেনা…… যে মিডিয়া হস্তমৈথুনে ন্যস্ত…… সাধারন মানুষ নিজেরাই মিডিয়া…… জেগে উঠেছে কুমিল্লার কান্দিরপাড় মোড়…….. বহুবার বলেছি আবারও বলি, সর্বস্ব লুটে নিতে যেওনা…… কর্তা সাজতে যেওনা….. প্রতিনিয়ত সংগ্রাম করেই বাঁচে বাঙালী…… সংগ্রাম বাঙালীর রক্তে…… বলেছিলাম বাঙালী জাগবে, জাগবেই……. প্রাণে প্রাণ মেলাবেই…… সর্বপ্রাণ জাগবেই…… এবার হবে, হবেই…… বাংলার মাটি থেকে নরপিশাচ ধর্ষক উৎপাটন হবেই…… এবার যদি রাষ্ট্র ব্যর্থ হও, আমার নাগরিকত্ব বাতিল করো…….. এই পৈশাচিক সমাজের ঘৃনিত নাগরিক হতে চাইনা……..

এমন বিভৎস্ব জাহেলীপনাFB TAnu-4
ইচ্ছে নেই সহ্য করার
জাগো মানবতা জাগো…….

“তনু হত্যার বিচার চাই”
“Justice for Tonu”

আমি সোহাগী বলছি! ধর্ষিতা সোহাগী

গতরাতে আমি ধর্ষিতা হয়েছি! অলি পুরের সেই অন্ধকার গলিতে। তাই তোমরা আমায় ধর্ষিতা সোহাগী বলেই ডাকতে পারো। গহীন রজনি, অন্ধকার চারিপাশ একা আমি, দুর্যোগের আভাস!! হঠাৎ আওয়াজ! মুখোশধারি কিছু ভদ্রলোক! পেছন থেকে আমার মুখ চেপে ধরা হল আমি প্রাণপণে চেষ্টা করলাম তবে কিছুতেই পারলাম না নারী তো সৃষ্টিগতই দুর্বল স্বজোরে মুষ্টিঘাতের আওয়াজ! যেন পাকা ডালিমে পাথরাঘাত তরতর করে বেরিয়ে এলো লাল রক্ত এক কিশরির রক্ত,এক নারীর রক্ত এক মায়ের রক্ত!! নাক দুটি যেন হামহামের প্রপাত টেনে হিচড়ে নিয়ে এলো কার্লভার্টটির কাছে সেই বিষাক্ত কার্লভার্ট!! এক অবলার রক্তে রজ্ঞিত কার্লভার্ট।

দুজন পা ধরেছে, একজন চুল আরো কয়েকজন…………… ভয়ে আমার শরীর নিথর হয়ে এলো শত চেষ্টা করেও একটু চেঁচাতে পারলাম না পারলাম না নিজেকে বাঁচাতে! বিসন্ন অন্ধকারে কালো মুখোশ! পশুর শরীরের বিচ্ছিরি গন্ধ পালা ক্রমে শেয়াল, কুকুর আর হায়নার হুঙ্কার! অসহায় হরিণির সর্বস্ব লোপাট। আমায় বিবস্ত্র করা হল টেনে হিচড়ে তুলে নেয়া হল চুল হায়নার বিষাক্ত দাঁতে ক্ষত- বিক্ষত হল আমার শরীর। পা থেকে মাথা পর্যন্ত রক্তে রজ্ঞিত আমার শরীর। ঠিক যেন লাল বেনারসি পরা কোন রমনি। হঠাৎ চিৎকার করে উঠলো আমার নারীত্ব আকাশ-বাতাস ভারি হয়ে এল মাতৃত্বের ক্রন্দনে। চারিদিকে পাখির কিচিরমিচির, শুরু হল বানরের ছোটাছুটি, ডাহুক কাঁদে দূর অরণ্যে…… কংক্রিটের আঘাতে চূর্ণ করা হলো আমার মস্তক।tanu Hotta-Bichar er dabi

যাহার মাঝে জন্ম যাহার মাঝেই পূর্ণতা আবার যাহার মাঝেই অমরত্ব তাঁহার বিনাশেই বুঝি জাতি মুক্ত,তৃপ্ত?? অবশেষে হায়নার পেয়াস মিটলো বনের হায়নাতো শুধু রক্ত খায় এটি রক্ত,মাংস, বিবেক, মনুষত্য সব! এখন আমি মৃত……….. শরীরে এক ফোটা রক্তও নেই তাই শেয়াল, কুকুর, হায়না সব চলে গেছে……………. বাবা তুমি কেঁদোনা তোমার মেয়ে মরেনি বাবা….. ওরা মেরে ফেলেছে তোমার বুক খালি করেছে বাবা বাবা, তুমি ওদের বিচার কোরো ওদের শাস্তি দিয় বাবা তোমরা ওদের বিচার কোরো…… তুমি কেঁদোনা বাবা আমি আবার ফিরে আসবো…… আবার আমরা একসাথে খেলবো, ঘুরতে যাবো ঐ তনু পাহাড়ের চূড়ায়। অনেক মজা করবো…… আর হ্যা, আমায় কিন্তু আইসক্রিম কিনে দিতে হবে

12524430_10208768723678459_4869728268616788912_nএই ঘটনার বিচার দাবি করে আবৃত্তিশিল্পী কাজী মাহতাব সুমন তার ফেসবুকে লিখেন, গতকাল সন্ধ্যায় কুমিল্লা সেনানিবাস এলাকায় পাশবিক নির্যাতন করে হত্যা করা হয়েছে আমাদের সন্তানতুল্য সোহাগী জাহান তনুকে। সোহাগী জাহান তনু একজন সংস্কৃতিকর্মী ছিল। নাটক, নৃত্য ও আবৃত্তি এই তিন মাধ্যমেই ছিল তাঁর যাতায়াত। বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ ও গ্রুপ থিয়েটার ফেডারেশানের অন্তর্ভুক্ত কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের সে ছিল একজন নিয়মিত সদস্য ও কলেজের ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী। অসচ্ছল পরিবারে পিতা মাতার বোঝা না হয়ে ছাত্রছাত্রী পড়িয়ে নিজের খরচ চালাত প্রাণবন্ত উদ্যমী সোহাগী জাহান তনু। পিতা ইয়ার হোসেন ক্যান্টনমেন্ট বোর্ডের একটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাপোষা কর্মচারী। গতকাল বিকেলে ছাত্র পড়াতে বেরিয়েছিল তনু প্রতিদিনের মতই সেনানিবাস এলাকাতেই। রাত সাড়ে ১০টার দিকে ময়নামতি সেনানিবাসের অভ্যন্তরে পাওয়ার হাউসের পানির ট্যাংক সংলগ্ন স্থানে সোহাগীর মৃতদেহ পাওয়া যায়। থ্যাতলানো মৃতদেহ অর্ধনগ্ন অবস্থায় কালভার্টের পাশে ঝোপঝাড়ের ভেতর পড়েছিলো। নাক দিয়ে রক্ত ঝরছিলো। মোবাইল ফোনটিও পড়েছিল পাশে।”

স্ট্যাটাসের সঙ্গে নিহত তনুর একটি ছবিও পোস্ট করেন মাহতাব সুমন। তিনি লিখেন, এই পোস্টের ছবিটি মারা যাওয়ার দু’দিন আগে শ্রীমঙ্গলের চা বাগানে ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের বনভোজনে উঠিয়েছিল সোহাগী নামের এই মেয়েটি। আমরা এই পাশবিক খুনের দৃষ্টান্তমূলক বিচার চাই বিচার চাই।”

নিহত তনু কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের (সম্মান) ছাত্রী এবং একই কলেজের নাট্যসংগঠন ‘ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের (ভিসিটি) সদস্য। সোহাগী কুমিল্লার তিতাস উপজেলার বাসিন্দা ইয়ার হোসেনের মেয়ে। ইয়ার হোসেন ময়নামতি সেনানিবাস এলাকায় অলিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারী।

About the author

SOFT PRO IT

Leave a Comment

Prove your humanity: 6   +   9   =