নারায়ণগঞ্জ সদর রাজনীতি সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ঢাকায় আজমেরী ওসমানের পক্ষে হাজারো কর্মী-সমর্থকের শোডাউন

ঢাকায় আজমেরী ওসমানের পক্ষে হাজারো কর্মী-সমর্থকের শোডাউন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমানের পুত্র আজমেরী ওসমানের নির্দেশে হাজার হাজার নেতাকর্মীরা ঢাকায় শান্তি সমাবেশে যোগদান করেছেন। শনিবার (২৮ অক্টোবর ) দুপুর সাড়ে ১২টায় তার আনুসারীরা এই মিছিলের আয়োজন করেন।  সকাল থেকেই শহরের আল্লামা ইকবাল রোডে বিভিন্নস্খান থেকে নেতাকর্মীরা জড়ো হতে থাকে।

শান্তি সমাবেশে যোগদানের পূর্বে নারায়ণগঞ্জ শহরে একটি  মিছিল বের করা হয়। এসময়  বিএনপি জামায়াতের নৈরাজ্যের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বিভিন্ন স্লোগান দেয় নেতাকর্মীরা। এরপর বিশাল গাড়ি বহর নিয়ে মহাসড়ক প্রদক্ষিন করে ঢাকার উদ্দেশ্য রওনা দেয়। পরবর্তিতে যাত্রাবড়ি ফ্লাই ওভার ব্রীজে নেমে আবারো স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ঢাকার রাজপথ প্রকম্পিত করে আজমেরী ওসমান সমর্থকরা।

এতে অংশ নিয়েছিলেন, বীর মুক্তিযোদ্ধা আজহার, আলী হায়দার শামীম, কাজি আমীর, হামিদ, নাসির, সুমন, ইফতি, মনির হোসেনসহ জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শ্রমিক সংগঠনের নেতাকর্মী।

About the author

SOFT PRO IT