বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

জামাতা কর্তৃক শ্যালক অপহরন থানায় মামলা

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ( বন্দর প্রতিনিধি) : বন্দরে জামাতা কর্তৃক শ্যালক এলেম (৮) অপহরনের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। শুক্রবার সকালে অপহৃত পিতা আব্দুর রাজ্জাক বাদী হয়ে বন্দর থানায় এ মামলা দায়ের করেন। যার মামলা নং- ২৭(৩)১৮।

জানা গেছে, বন্দর থানার নবীগঞ্জ এলাকার মৃত আবুল হোসেন মিয়ার ছেলে আব্দুল রাজ্জাক মিয়ার সাথে একরামপুর পৌরসভা এলাকার মৃত বারেক কসাইয়ের ছেলে জামাতা বিল্লাল হোসেনের সাথে পারিবারিক বিষয় নিয়ে বিরোধ চলছিল। এর ধারাবাহিকতায় গত ৬ মার্চ বিকেল ৪টায়  আব্দুর রাজ্জাক মিয়ার শিশু ছেলে এলেম বাড়ী পাশে খেলা করতে গেলে ওই সুযোগে পাষান্ড জামাতা বিল্লাল হোসেন কৌশলে শ্যালককে অপহরন করে অজ্ঞাত স্থানে নিয়ে। বহু স্থানে খোঁজাখুজি করে এলেমের কোন সন্ধান না পেয়ে এ ব্যাপারে তার পিতা বন্দর থানায় অপহরণ মামলা দায়ের করেন।

About the author

SOFT PRO IT