নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

আমরা সড়কে নয়, ময়দানে সমাবেশ করেছি : সেতুমন্ত্রী

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা (প্রতিনিধি) : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির সভা সমাবেশের ইতিহাস সুখকর নয়। তারা প্রেসক্লাবের সামনের সড়ক বন্ধ করে মানুষের দুর্ভোগ করে সমাবেশ করলে পুলিশ তো তাদের সরিয়ে দেবেই। আমরা তো সড়কে সমাবেশ করিনি, আমরা ময়দানে সমাবেশ করেছি।

শুক্রবার (৯ মার্চ) বেলা সাড়ে ১১টায় নারায়াণগঞ্জের নতুন কোর্ট এলাকায় রোডস অ্যান্ড হাইওয়ের সড়কের উন্নয়ন কাজের পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, পুলিশ পলাতক আসামিদের ধরেছে। এমনিতেই মামলার এসব আসামিরা পালিয়ে থাকে, আবার সভা সমাবেশ করে। সমাবেশ শেষে পুলিশ আসামিদের গ্রেফতার করেছে, এটা তো তাদের কাজ। নির্বাচনের শিডিউল ঘোষণার পর থেকে নির্বাচনের কাজ শুরু হবে উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, নির্বাচন তো এখনি হচ্ছে না। নির্বাচনের সকল দায়িত্ব পালন করবে নির্বাচন কমিশন। এখানে আমাদের কিছু করার নেই। নারায়ণগঞ্জের এ সড়কের মতো সব সড়কেই ভালো মানের কাজ চলছে। ভালো কাজের ভালো ফল, মন্দ কাজের জন্য শাস্তি থাকবে বলেও জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসন, রোডস অ্যান্ড হাইওয়ে এবং পুলিশের উচ্চ পদস্থ কর্মকর্তারা।

About the author

SOFT PRO IT