বন্দর সংবাদ শিরোনাম সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

জাপা নেতা গিয়াসউদ্দিন ও ছাত্রলীগ নেতা খান মাসুদের বিরুদ্ধে এমপি সেলিম ওসমানের কাছে অভিযোগ

Written by SOFT PRO IT

নারায়নগঞ্জ বার্তা ২৪ : বন্দরে প্রভাবশালী জাপা নেতা গিয়াসউদ্দিন ভেন্ডার ও বন্দর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক খান মাসুদের বিরুদ্ধে এমপি সেলিম ওসমানের কাছে অভিযোগ করেছে বন্দরবাসী। সোমবার ১৪ ডিসেম্বর সকাল ১০টায় নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি সেলিম ওসমান বন্দর সমরক্ষেত্র অনুষ্ঠানস্থল পরিদর্শনে আসলে ভূক্তভোগিরা এ ২ নেতার বিরুদ্ধে অভিযোগ করেন। জানা গেছে, বন্দর জাতীয় পার্টি প্রভাবশালী নেতা গিয়াসউদ্দিন ভেন্ডার সাধারণ মানুষকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাদের বাড়ি ও জায়গা জমি হাতিয়ে নিচ্ছে। এ ছাড়াও বন্দর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক খান মাসুদের অপকর্ম ও অপরাধ কর্মকান্ড বন্ধ করার জন্য এমপি সেলিম ওসমানের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। পরে স্থানীয় এমপি সেলিম ওসমান ভূক্তভোগীদের কথা শুনে এ ২ নেতার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য বন্দর থানার অফিসার ইনর্চাজ নজরুল ইসলামকে নির্দ্দেশ দেন। এ ব্যাপারে ছাত্রলীগ নেতা খান মাসুদের সাথে মোঠোফোনে যোগযোগ করলে নারায়নগঞ্জ বার্তা ২৪ কে জানায়, আমি কোন সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত নই। একটি মহল তাদের স্বার্থ হাসিলের জন্য আমার বিরুদ্ধে এমপি সেলিম ওসমানের সাহেবের কাছে মিথ্যা অভিযোগ করেছে। একই ব্যাপারে জাপা নেতা গিয়াস উদ্দিন ভেন্ডারের সাথে যোগাযোগের চেষ্টা করলে তাকে বাসায় পাওয়া যায়নি।

About the author

SOFT PRO IT

Leave a Comment

Prove your humanity: 8   +   3   =