সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

জাপার কেন্দ্রীয় প্রচার সম্পাদক হলেন সোনারগাঁয়ের মাসুম

জাপার কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক হলেন সোনারগাঁয়ের মাসুম
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ সংবাদ দাতা ) : জাতীয় পার্টির কেন্দ্রীয় প্রচার সম্পাদক নির্বাচিত হয়েছেন সোনারগাঁয়ের বারদী ইউনিয়নের মাসুদুর রহমান মাসুম। বুধবার (২৯ জানুয়ারি) জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের পার্টির নবম জাতীয় কাউন্সিলের সিদ্ধান্ত এবং গঠনতন্ত্রের ধারা ১২ এর ৩ উপধারা মোতাবেক জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটিতে আরো ২জন উপদেষ্টা, ১ জন ভাইস চেয়ারম্যান, ১জন যুগ্ম মহাসচিব, ৩১জন সাংগঠনিক সম্পাদক, ২৩জন বিভাগীয় সম্পাদক, ৩১জন যুগ্ম সাংগঠনিক সম্পাদক, ২২জন বিভাগীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক, ৯০ জন নির্বাহী সদস্য ও কেন্দ্রীয় সদস্যের নাম ঘোষণা করেন।

জাতীয় পার্টির প্রচার সম্পাদক নির্বাচিত করায় পার্টির চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব মশিউর রহমান রাঙ্গা এবং ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব ও প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসেন খোকা এমপিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন মাসুদুর রহমান মাসুম।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

30 January 2020

জাপার কেন্দ্রীয় প্রচার সম্পাদক হলেন সোনারগাঁয়ের মাসুম

www.narayanganjbarta24.com