নারায়ণগঞ্জ সদর নারী সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

জাতীয় পার্টির নির্বাহী সদস্য হলেন পারভীন ওসমান‌

এমপি হচ্ছেন নাসিম পত্নি পারভীন ওসমান !
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : জাতীয় পা‌র্টি (এরশাদ) এর নির্বাহী সদস্য হি‌সে‌বে পদায়ন করা হ‌য়ে‌ছে নারায়ণগঞ্জ-৫ এর প্রয়াত সাংসদ না‌সিম ওসমা‌নের সহধ‌র্মিনী পারভীন ওসমান‌কে। বুধবার (২৯ জানুয়া‌রি) পা‌র্টির চেয়ারম্যান ও জাতীয় সংস‌দের বি‌রোধী দলীয় উপ‌নেতা জিএম কা‌দের। পারভীন ওসমান ছাড়াও এ‌দিন নারায়ণগ‌ঞ্জের আরো বেশ কয়েকজনের নাম ঘোষণা ক‌রে‌ছেন পা‌র্টির চেয়ারম্যান।

পা‌র্টির সাংগঠ‌নিক সম্পাদক হি‌সে‌বে ছালাউ‌দ্দিন খোকা মোল্লা ও সাইফুল ইসলাম, যুগ্ম সাংগঠ‌নিক সম্পাদক ম‌শিউর রহমান খান, প্রচার সম্পাদক মাসুদুর রহমান মাসুম, নির্বাহী সদস্য বজলুর রহমান, ছানাউল্লাহ শানু, আবু নইম ইকবাল। এছাড়াও কেন্দ্রীয় ক‌মি‌টির সদস্য হ‌য়ে‌ছেন, আকরাম আলী শাহীন, কুতুবউ‌দ্দিন, এম এ হাসান।

এর আগে পা‌র্টির প্রে‌সে‌ডিয়াম সদস্য হ‌য়ে‌ছেন, সে‌লিম ওসমান, লিয়াকত আলী খোকা, লোটন। এছাড়াও সম্প্র‌তি পা‌র্টির উপ‌দেষ্টা করা হয় নারায়ণগঞ্জের পুত্রবধূ অ্যাডভোকেট শাহজাদি নাহিনা শান্তাকে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

30 January 2020

জাতীয় পার্টির নির্বাহী সদস্য হলেন পারভীন ওসমান‌

www.narayanganjbarta24.com