জাতীয় সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

জরিমানার জন্য পুলিশকে ক্ষমতা দেয়া হচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী

ঈদ-বন্যা ঘিরে করোনা সংক্রমণের হার বাড়তে পারে : স্বাস্থ্যমন্ত্রী
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্টার ) :  মাস্ক পরিধান সামাজিক দূরত্ব বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ। এটি পুরোপুরি বাস্তবায়ন করতে চাইলে পুলিশকেও ক্ষমতা দেয়ার প্রয়োজন রয়েছে, যাতে করে কিছু জরিমানা করতে পারে। বিষয়ে অধ্যাদেশ লাগবে, আমরা হয়তো সেদিকেই যাব। বললেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ ৩ই আগস্ট মঙ্গলবার কঠোর বিধিনিষেধের বিষয়ে সচিবালয়ে সরকারের উচ্চপর্যায়ের বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, আগস্ট থেকে দিনের জন্য ইউনিয়ন ওয়ার্ডে টিকা দেয়ার কর্মসূচি হাতে নিয়েছি। মোট কোটি মানুষকে টিকা দেয়া হবে। টিকা দেয়ার ক্ষেত্রে গ্রামের বয়স্কদের আগ্রাধিকার দেয়া হবে।

এর আগে গত ২৩ই জুলাই সকাল ৬টা থেকে ১৪ দিনের কঠোর বিধিনিষেধ দেয় সরকার। সেই বিধিনিষেধের মেয়াদ আগামী আগস্ট রাত ১২টায় শেষ হওয়ার কথা ছিল। আজ আবার নতুন করে ১০ই আগস্ট পর্যন্ত বিধিনিষেধ বাড়ানো হলো।

চলমান বিধিনিষেধে সব ধরনের গণপরিবহন, সরকারিবেসরকারি অফিস বন্ধ আছে। খাদ্যপণ্য উৎপাদনপ্রক্রিয়াকরণ, চামড়া পরিবহনসংরক্ষণ ওষুধ খাত ছাড়া বন্ধ ছিল সব ধরনের শিল্পকারখানা। তবে ১লা আগস্ট রবিবার থেকে রফতানিমুখী শিল্পকারখানা খুলে দেয়া হয়। এরপরও বন্ধ রয়েছে দোকান শপিংমলও। জরুরি প্রয়োজন ছাড়া মানুষের বাইরে বের হওয়াও নিষেধ।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

03 August 2021

জরিমানার জন্য পুলিশকে ক্ষমতা দেয়া হচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী

www.narayanganjbarta24.com