নারায়ণগঞ্জ রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

এসপির নির্দেশনায় ফুল সজ্জিত গাড়িতে বাড়ি গেল পুলিশ সদস্য

এসপি’র নির্দেশনায় ফুল সজ্জিত গাড়িতে বাড়ি গেল পুলিশ সদস্য
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ সংবাদদাতা ) : দীর্ঘ চাকরি জীবন শেষে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানা থেকে বিদায় বেলায় ফুল সজ্জিত গাড়িতে বাড়ি ফিরলেন পুলিশ সদস্য আলাউদ্দিন। আজ ৩ই আগস্ট সোমবার সন্ধ্যায় অবসরে যাওয়া এ পুলিশ সদস্যকে সুসজ্জিত গাড়িতে করে নিজ বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছেন রূপগঞ্জ থানার ওসি এ এফ এম সায়েদ ।

আলাউদ্দিনের বিদায় বেলায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার গ (সার্কেল) এএসপি আবির হাসান, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ, ওসি তদন্ত হুমায়ূন কবীর মোল্লা, ভোলাব ফাঁড়ির ইনচার্জ মাহবুবুর রহমান, এস আই আসাদুর রহমানসহ আরো অনেকে।

এ ব্যাপারে ওসি জানান, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার জায়েদুল আলমের নির্দেশনায় সুসজ্জিত গাড়িতে করে কর্মস্থল থেকে শেষবারের মতো কনস্টেবল আলাউদ্দিনকে মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখাঁন থানার দোসরপাড়া গ্রামের বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, বিদায় বেলায় অবসরে যাওয়া পুলিশ সদস্য আলাউদ্দিন তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন। পুলিশ সুপারের এমন নির্দেশনা আমাদের অত্যন্ত গর্বিত করেছে।

About the author

SOFT PRO IT