নারায়ণগঞ্জ বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

জঙ্গি হামলার কোনো আশঙ্কা নেই : নারায়ণগঞ্জে ডিআইজি

জঙ্গি হামলার কোনো আশঙ্কা নেই : ডিআইজি হাবিবুর
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বলেছেন, জঙ্গি হামলার কোনো আশঙ্কা নেই। তবুও সবদিক বিবেচনা করে আমরা শোলাকিয়া সহ ঢাকা রেঞ্জের প্রতিটি জায়গায় ও ঈদগাহেও বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি। এবার শোলাকিয়া এলাকার প্রতিটি মেস বাড়িতে আগাম তল্লাশি করা হচ্ছে। আগাম গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে ও তথ্য নেওয়া হয়েছে। পুলিশ যেকোনো অবস্থা মোকাবিলায় প্রস্তুত রয়েছে। মঙ্গলবার (২৮ মে) দুপুরে আসন্ন ঈদকে কেন্দ্র করে ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানজট ও সার্বিক পরিস্থিতি পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ঘরমুখী মানুষের এবার ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকারের পাশাপাশি পুলিশও ব্যবস্থা নিয়েছে। এবারের ঈদযাত্রা হবে যানজটমুক্ত ও ভোগান্তিহীন। যেকোনো ধরনের ছিনতাই ও চাঁদাবাজি রুখতে আমরা জিরো টলারেন্সে নিয়েছি, অভিযোগ পেলে এতে পুলিশের কোনো সদস্য জড়িত থাকলেও ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও শ্রমিকরা যেন বেতন ভাতা নিয়ে কোনো আন্দোলনে না যায় সেজন্য আমরা রুগ্ন প্রতিষ্ঠানগুলোর তালিকা করে তাদের সঙ্গে যোগাযোগ করেছি। ছুটির আগেই শ্রমিকদের বেতন ভাতা দিতে হবে এবং আশা করি ঢাকা রেঞ্জে এ নিয়ে কোনো আন্দোলন কিংবা সমস্যার সৃষ্টি হবে না।

এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার হারুনুর রশিদ, কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম আলী সরদার, জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক সাজ্জাদ রোমানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

28 May 2019

জঙ্গি হামলার কোনো আশঙ্কা নেই : নারায়ণগঞ্জে ডিআইজি

www.narayanganjbarta24.com