নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

চাষাড়ায় ডিবি পুলিশের অভিযানে ৪ ছিনতাইকারী গ্রেফতার

চাষাড়ায় ডিবি পুলিশের অভিযানে ৪ ছিনতাইকারী গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নগর সংবাদদাতা ) : নগরীরর চাষাড়ায় ছিনতাইকারী চক্রের ৪ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (২৭ মে) বিকেল থেকে রাত ৯টা পর্যন্ত চাষাড়া থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

ছিনতাইকারী গ্রেফতারের সত্যতা স্বীকার করে জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক মো. কামরুল হাসান বলেন, ছিনতাইয়ের প্রস্তুতিকালে আমরা চানমারী বস্তি এলাকার শহিদুল্লাহ’র ছেলে আলম প্রকাশ আলী , সিদ্ধিরগঞ্জ মিজমিজি এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে রিপন, জালকুড়ি পশ্চিমপাড়া এলাকার শরীফ মিয়ার ছেলে জুয়েল প্রকাশ শামীম এবং জেলখানা পশ্চিম পাশে দ্বীন ইসলামের ভাড়াটিয়া ওমর ফারুকের ছেলে মো.দয়ালকে আটক করি।

 

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

28 May 2019

চাষাড়ায় ডিবি পুলিশের অভিযানে ৪ ছিনতাইকারী গ্রেফতার

www.narayanganjbarta24.com