নারায়ণগঞ্জ রাজনীতি সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

চঞ্চল মাহমুদের উদ্যোগে ১১ নং ওয়ার্ড ছাত্রলীগের খাবার বিতরন

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বঙ্গবন্ধুর ৪১ তম শাহাদাৎ বাষির্কী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ১২ নং ওর্য়াড যুবলীগের সভাপতি চঞ্চল মাহমুদের উদ্যোগে গরীবদের মাঝে রান্না করা খাবার বিতরন করেন মহানগর ছাত্রলীগ নেতৃবৃন্দ। সোমবার ১৫ই আগস্ট সকাল থেকেই বরফ কল মাঠ সংলগ্ন ১২নং ওয়ার্ড আওয়ামীলীগ ও ছাত্রলীগ অফিসের সামনে এ বিতরন অনুষ্ঠিত হয়। এছাড়াও ১৫ই আগষ্টে জাতির জনক শেখ মজিবুর রহমানসহ তার পরিবারের সকল শহিদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। পরে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগ ১১ নং ওয়ার্ডের পক্ষে এই রান্না করা খিচুড়ি গরিব দুঃখীদের মাঝে বিতরন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ, সাদ্দাম হোসেন জিতু, লিংকন ও প্রমুখ।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

Leave a Comment

Prove your humanity: 9   +   6   =  

15 August 2016

চঞ্চল মাহমুদের উদ্যোগে ১১ নং ওয়ার্ড ছাত্রলীগের খাবার বিতরন

www.narayanganjbarta24.com