জাতীয় প্রধান খবর বিশেষ সংবাদ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

গুলশানের হামলায় ২০ জন নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে আন্ত:বাহিনী জনসংযোগ অধিদপ্তর

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (ঢাকা ডেস্ক) : ঢাকার অভিজাত এলাকা  গুলশানের হলি আর্টিজান বেকারি জিম্মি করার পর ধারালো অস্ত্র দিয়ে রাতেই তাদের হত্যা করা হয় বলে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে ব্রিগেডিয়ার জেনারেল নাঈম আশফাক বলেন, অভিযানকারীরা ভেতরে ঢোকার পর ২০ জনের মৃতদেহ পায়। এছাড়াও অভিযানে ৬ জন হামলাকারী নিহত হয়েছে এবং একজনকে আটক করা হয়েছে বলে জানান তিনি। সেনাবাহিনীর নেতৃত্বে ঐ অভিযানটির নাম দেয়া হয়েছে অপারেশন থান্ডারবোল্ট।

এ অভিযানে দুইজন পুলিশ সদস্য শাহাদাত বরন করেন। এই অভিযানে সেনা কমান্ডোরা ছাড়াও নৌ, পুলিশ, বিজিবি, গোয়েন্দা সদস্য এবং র‌্যাবের সদস্যরা অংশ নেন। গুলশানের হোলি আর্টিজান রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলা এবং জিম্মি সংকটের প্রায় ১১ ঘণ্টা পর সকাল সাড়ে সাতটার পর কমান্ডো অভিযান শুরু হয়।

আইএসপিআর বলছে, অভিযানে ১৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। রেস্টুরেন্ট থেকে উদ্ধারকৃতদের মধ্যে এক জন জাপানী এবং দুই জন শ্রীলংকান নাগরিক রয়েছেন।

About the author

SOFT PRO IT

Leave a Comment

Prove your humanity: 4   +   4   =