নারায়ণগঞ্জ রাজনীতি সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

খালেদা জিয়ার গ্রেফতারী পরোয়ানার প্রতিবাদে জেলা ছাত্রদলের বিক্ষোভ

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারীর প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক ফতেহ রেজা রিপনের উদ্যেগে সোনারগাঁ থানা ছাত্রদলের বিক্ষোভ মিছিল কর্মসূচী অনুষ্ঠিত হয়। ৪ এপ্রিল রবিবার বিকাল সাড়ে ৪ টায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কাচঁপুর এলাকায় সোনারগাঁ থানা ছাত্রদল নেতা মশিউর রহমান শান্তর নেতৃত্বে এ কর্মসূচী পালন করা হয়। এ সময় মশিউর রহমান শান্ত বলেন, দেশের সাধারণ মানুষ এই স্বৈরাচারী সরকারের অত্মাচারে অতিষ্ট হয়ে গেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসহায় জনতার পক্ষে কথা বলার কারণে অবৈধ সরকার তাকে মিথ্যা মামলা দিয়ে কোন্ঠাসা করার চেষ্টা করছে। যখন মিথ্যা মামলায়ও কোন কাজ হচ্ছেনা ঠিক তখনি তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করেছে। আমরা সোনারগাঁ থানা ছাত্রদলের পক্ষ থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সাথে সাথে অচিরেই এই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানাচ্ছি। নতুবা নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক ফতেহ রেজা রিপন ভাইয়ের নেতৃত্বে কঠোর কর্মসূচীর ঘোষনা করতে বাধ্য হবো।

এ সময় আরও উপস্থিত ছিলেন, ছাত্রদল নেতা ইব্রাহীম সরকার, আমিনুল ইসলাম আমিন, আল-আমিন, মোঃ হিরন, রবিউল ইসলাম, রমজান হোসেন, রফিকুল ইসলাম মামুন, মোঃ জসিম, আশিকুর রহমান আশিক, মাসুদ রানা বাবু,  জনিখান, কাশেম, সাগর হোসেন, হানিফ, সজল, পরশ,  রাকিব, নাজমুল, আজিজুল, হেলাল,  মিজানুর, সোহান, মাজহারুল, শরীফ,  জাকির,  সোহান, জহির, সিফাত, সান্ত, মোবারক মমিন,মেহেদী সহ বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নের ছাত্রদল নেতৃবৃন্দরা।

About the author

SOFT PRO IT

Leave a Comment

Prove your humanity: 6   +   9   =