নারায়ণগঞ্জ সদর বিশেষ সংবাদ রাজনীতি সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

খালেদা জিয়াকে স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদকের সাধুবাদ!

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : মহনগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুয়েল হোসেন বলেন, বেগম খালেদা জিয়া এ প্রথমবারের মত বঙ্গবন্ধুর শোক দিবসে জন্ম দিন পালন না করায় সাধুবাদ জানাই।বৃহস্পতিবার  ১৮ আগষ্ট দুপুর ২টায় মেট্রো হল সংলগ্ন খাঁনপুর এলাকায় জাতির পিতা বঙ্গবন্ধুর ৪১তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস  উপলক্ষে, বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের উদ্যেগে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, এবারই প্রথম নাসিক মেয়র ডাঃ সেলিনা হায়াত আইভিকে জাতীয় শোক দিবস পালন করতে দেখলাম । কারন এর আগে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী পালন করতে তাকে দেখা যায়নি।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা।অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন, বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের সভাপতি ইরফান উদ্দিন ইপু এবং পরিচালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক জুলহাস প্রধান। সার্বিক তত্বাবধানে ছিলেন সাংগঠনিক সম্পাদক খন্দকার সাইফুল ইসলাম।

আলোচনা শেষে বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন অনুষ্ঠানটির বিশেষ অতিথি মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ জুয়েল হোসেন। দোয়া  শেষে দুঃস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের মহানগরের সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, বঙ্গবন্ধু সৈনিক লীগ মহানগর সভাপতি মোঃ শাহজামাল, সাবেক কাউন্সিলর সফিউদ্দিন প্রধান, ১২ নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ আসলাম হোসেন প্রমুখ।

About the author

SOFT PRO IT

Leave a Comment

Prove your humanity: 10   +   6   =