বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

খাটিয়ার নিচ থেকে গাঁজাসহ আল আমিন গ্রেফতার

বন্দরে গাঁজা সহ শুভ নামে এক যুবক গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দরে ২শ গ্রাম গাঁজাসহ আল আমিন (২৭) নামে এক গাজা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। ২৫ই নভেম্বর বৃহস্পতিবার রাতে কুশিয়ারা এলাকার নিজ বাড়ির খাটিয়ার নিচ থেকে পলিথিনের ভিতর থেকে মাদকদ্রব্যসহ তাকে আটক করা হয়। এ ব্যাপারে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে বন্দর থানার এস আই আবুল হাসান সঙ্গীয় ফোর্সসহ বন্দর ইউনিয়নের কুশিয়ারা এলাকার মাদক ব্যবসায়ী আল আমিনের বাড়িতে মাদক অভিযান চালায়। অভিযানে মাদক ব্যবসায়ী আল আমিনের বাড়ির খাটিয়ার নিচ থেকে পলিথিনে মোড়ানো ২শ গ্রাম গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতাকৃত মাদক ব্যবসায়ী আল আমিনকে ২৬ই নভেম্বর শুক্রবার দুপুরেই আদালতে প্রেরন করা হয়।

About the author

SOFT PRO IT