বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

আইভীর নির্দেশে নগরকে পরিচ্ছন্ন করতে দিবানিশি কাজ করেছি : হান্নান

আইভীর নির্দেশে নগরকে পরিচ্ছন্ন করতে দিবানিশি কাজ করেছি : হান্নান
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২১নং ওয়ার্ড কাউন্সিলর হান্নান সরকার শাহী মসজিদ এলাকায় প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছে দিনভর গণসংযোগ করেন। ২৬ই নভেম্বর শুক্রবার সকাল ৯টায় থেকে হাতে লিফলেট নিয়ে পূণরায় সমর্থণ পেতে দোয়া প্রার্থনা করেন।

এ সময় কাউন্সিলর হান্নান সরকার ভোটারদের বলেন, আপনারা আমাকে দুইবার কাউন্সিলর বানিয়ে সেবা করার সুযোগ দিয়েছেন। আবারো আপনাদের দ্বারে দ্বারে এসেছি ৩য় বারের মত কাউন্সিলর বানিয়ে সুযোগ দেয়ার জন্য। দীর্ঘ ১০টি বছর আপনাদের সেবায় নিয়োজিত ছিলাম। আধুনিক নারায়ণগঞ্জের রুপকার নগর মাতা আইভীর আপার নির্দেশনায় উন্নয়ন করেছি। নগরকে পরিচ্ছন্ন করতে দিবানিশি কাজ করেছি। আসন্ন সিটি নির্বাচনে আবারো উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আপনাদের দোয়া চাই।

About the author

SOFT PRO IT