রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

করোনা আতঙ্ক : জনসচেতনা বাড়াতে রূপগঞ্জ থানা পুলিশের মাইকিং

করোনা আতঙ্ক : জনসচেতনা বাড়াতে রূপগঞ্জ থানা পুলিশের মাইকিং
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রাণঘাতী করোনা ভাইরাস সম্পর্কে এবং এর সংক্রমন প্রতিরোধে পুরো রূপগঞ্জের বিভিন্ন এলাকায় মাইকিং করে প্রচারনা চালিয়েছে রূপগঞ্জ থানা পুলিশ।

২১ মার্চ শনিবার সকাল থেকে দিনব্যপী রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসানের নির্দেশে করোনা ভাইরাস প্রতিরোধ সম্পর্কে মাইকিং করা হয়। করোনা ভাইরাসের বিষয়ে সচেতন করতে জনগনকে গুজব না ছড়ানোর জন্য অনুরোধ করা হয়।

মাইকিংয়ে বলা হয় সচেতন হোন সুস্থ থাকুন, নিজে সুস্থ থাকুন অন্যকে সুস্থ রাখুন, সাবান বা হেন্ড ওয়াস  দিয়ে অন্তত ২০ সেকেন্ড ভাল করে হাত ধৌত করুন, জনসমাগম এড়িয়ে চলুন, গুজব ছড়াবেননা আতঙ্কিত হবেননা।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

21 March 2020

করোনা আতঙ্ক : জনসচেতনা বাড়াতে রূপগঞ্জ থানা পুলিশের মাইকিং

www.narayanganjbarta24.com