আড়াইহাজার র্অথনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

আড়াইহাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ৯ ব্যবসায়ীকে জরিমানা

বন্দরে বই দোকানীসহ ভূয়া ডাক্তারদের জরিমানা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : আড়াইহাজারে শনিবার ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৯ জন চাল ও পিয়াজ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহাগ হোসেনের নেতৃত্বে পুলিশের সহযোগিতায় পরিচালিত অভিযানে স্থানীয় কালিবাড়ি, পাঁচরুখী ও পুরিন্দা বাজারে চাল ব্যবসায়ী গফুরকে ৩০ হাজার, মনিরকে ৩০ হাজার, পিয়াজ ব্যবসায়ী জোটনকে ২ হাজার, আল-আমিনকে ৫ হাজার, আলমগীরকে ৫ হাজার ও জুয়েলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অপরদিকে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জল হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে স্থানীয় গোপালদী বাজারে চাল ব্যবসায়ী প্রদীপকে ২০ হাজার ও পিয়াজ ব্যবসায়ী কামাল হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোহাগ হোসেন বলেন, করোনা ভাইরাস ঝুঁকির সুযোগ নিয়ে কিছু অসাধু কিছু ব্যবসায়ী অতিরিক্ত দাম আদায়ের অপরাধে বিভিন্ন বাজারের নয় ব্যবসায়ীকে অস্থায়ী আদালত বসিয়ে জরিমানা করা হয়েছে। ভোক্তাদের অধিকার রক্ষায় আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

21 March 2020

আড়াইহাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ৯ ব্যবসায়ীকে জরিমানা

www.narayanganjbarta24.com