নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ স্বাস্থ্য

করোনার থাবায় না.গঞ্জে ৩ জনের মৃত্যু, আক্রান্ত বেড়ে ২৮২

ফের না.গঞ্জে ২ জনের মৃত্যু, আক্রান্তের নতুন রেকর্ড ৩১৬
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : সারা বিশ্বের ন্যায় করোনা মহামারীর তৃতীয় ধাপে নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় নতুন করে তিন জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ব্যাক্তিদের মধ্যে ১ জন নারী আর দুই জন পুরুষ। তাদের মধ্যে নারী তিনি সোনারগাঁ উপজেলার বাসিন্দা। তার বয়স ৪০ বছর। আর পুরুষদের মধ্যে অন্যজনও সোনারগাঁ উপজেলার বাসিন্দা। তার বয়স ১৯ বছর। এবং অপর জনও সোনারগাঁ উপজেলার বাসিন্দা। তার বয়স ৭২ বছর। নতুন করে করোনা রোগী শনাক্ত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮২ জন। এ পর্যন্ত জেলায় প্রাণঘাতী এই ভাইরাসে মৃতের সংখ্যা মোট ২৬৯ জন। মোট আক্রান্তের সংখ্যা ২০ হাজার ৭ শত ৭৮ জন। এ সময়ে নতুন সুস্থতার সংখ্যা কমে দাঁড়িয়েছে ২৭৮ জন। সর্বমোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ হাজার ৫ শত ৪০ জন। আজ ৫ই আগস্ট বৃহস্পতিবার জেলা সিভিল সার্জন সূত্রে এই তথ্য জানা যায়।

সূত্রটি জানায়, ৪ঠা আগস্ট বুধবার সকাল ৮ টা থেকে ৫ই আগস্ট বৃহস্পতিবার সকাল ৮ টা পর্যন্ত ২৪ ঘন্টা হিসাবে ১৩১৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। যার মধ্যে এলাকা ভিত্তিক নমুনা সংগ্রহ করা হয়েছে আড়াইহাজার উপজেলায় ৩৮ জন, বন্দর উপজেলায় ৩২ জন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (এনসিসি) এলাকায় ১০০ জন, রূপগঞ্জ উপজেলায় ২৭ জন, নারায়ণগঞ্জ সদর এলাকায় ৫৬ জন এবং সোনারগাঁ উপজেলায় ২৯ জন। এই পর্যন্ত মোট ১৪ লক্ষ ১ শত ৬৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।

পুরো জেলায় এলাকা ভিত্তিক মৃত্যু হয়েছে আড়াইহাজার উপজেলায় ৪, বন্দর উপজেলায় ১৮, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (এনসিসি) এলাকায় ১৩১, রূপগঞ্জ উপজেলায় ১৫, সদর উপজেলায় (ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও সদর থানা) ৪৯, সোনারগাঁও উপজেলায় ৫২ জন। মোট মৃত্যু ২৬৯ জন।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

05 August 2021

করোনার থাবায় না.গঞ্জে ৩ জনের মৃত্যু, আক্রান্ত বেড়ে ২৮২

www.narayanganjbarta24.com