নারায়ণগঞ্জ র্অথনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

অ্যাম্বুলেন্সে রোগীর বদলে পাওয়া গেল ৮৫ কেজি গাঁজা

অ্যাম্বুলেন্সে রোগীর বদলে পাওয়া গেল ৮৫ কেজি গাঁজা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল থেকে ৮৫ কেজি গাঁজাসহ মো. দেলোয়ার হোসেন (৩৬) নামে একজনকে গ্রেফতার করেছে র‍্যাব-৩ এর সদস্যরা। এ সময় তার কাছ থেকে গাঁজা পরিবহনের কাজে ব্যবহৃত একটি অ্যাম্বুলেন্স জব্দ করা হয়। ৩ই আগস্ট মঙ্গলবার দিবাগত রাতে চিটাগাং রোডের এক্সিম ব্যাংকের শিমরাইল শাখার সামনে চেকপোস্ট স্থাপন করে তাকে আটক করা হয়। ৪ঠা আগস্ট বুধবার সন্ধ্যায় গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার বীণা রানী দাস।

র‍্যাব জানায়, ৮৫ কেজি গাঁজার বাজার মূল্য ২১ লাখ টাকা। দেলোয়ারের দেহ তল্লাশি করে একটি মোবাইল ফোন ও নগদ ৩ হাজার ৭৪০ টাকা উদ্ধার করা হয়। অভিযান পরিচালনা করার সময় অ্যাম্বুলেন্সে কোনো রোগী ছিল না। তার বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন র‌্যাব কর্মকর্তা বীণা রানী দাস।

About the author

SOFT PRO IT