নারায়ণগঞ্জ নারী বিনোদন বিশেষ সংবাদ রাজনীতি সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

এতিমদের নিয়ে কেক কেটে পালিত হল এমপি খোকার তনয়া আদ্রিতার ৮ম জন্মদিন

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : আজ আদ্রিতার অষ্টম জন্মদিন । মহান আল্লাহ রাব্বুল আল আমিনের অশেষ রহমতে আজ থেকে ৮ বৎসর আগে আজকের এইদিনে  খোকা ও তার প্রিয়সী অর্ধাঙ্গীনী ডালিয়ার সংসার কে আলোকিত করতে যে অমূল্য রতœটি উপহার দেন সে রত্মের নামটিই হচ্ছে আদ্রিতা। দেখতে দেখতে অতিবাহিত হতে যাচ্ছে লাবিবা হোসাইন আদ্রিতার  অষ্টম জন্মদিন । প্রতি বৎসরের মতো এবারও মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের নিয়ে কেক কেটে এবং মাদ্রাসার এতিম কোমলমতি শিক্ষার্থীদের হাতে উপহার সামগ্রী তুলে দিয়ে আদ্রিতা অষ্টম জন্মদিন পালন করা হলো ।

৩ আগষ্ট বুধবার বাদ জোহর নগরীর আমলাপাড়াস্থ আল মদিনা নূর বক্স হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানায় নারায়ণগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় মহাসচিব লিয়াকত হোসেন খোকার ও বেগম ডালিয়া লিয়াকতের একমাত্র তনয়া লাবিবা হোসাইন আদ্রিতা ৮ম জন্মদিন উৎযাপন করা হয় ।

প্রতি বৎরের মতো উল্লেখিত মাদ্রাসা ও এতিম খানার একদল কোমলমতি শিক্ষার্থীদের উপস্থিতিতে প্রথমে পবিত্র কোরআন থেকে সূরা ও দোয়ার মধ্যদিয়ে আদ্রিতার জন্ম দিনের অনুষ্ঠান শুরু করেন এতিম খানার প্রশিক্ষক হযরত মাওলানা মোহাম্মদ আবু তালেব । এরপর ৮ পাউন্ডের কেক কেটে আদ্রিতা  তার জন্মদিন উৎযাপন করেন ।  কেক বিতরণ করার পর এতিম শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী  সহ  ডেরী মিল্ক চকলেট বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আদ্রিতার বাবা নারায়ণগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় মহাসচিব লিয়াকত হোসেন খোকা ও বেগম ডালিয়া লিয়াকত এছাড়া আদ্রিতার ফুপি , ফুপাত ভাই রানা , ফয়সাল , জনি , হানিফ , টুটুল ও ফয়সালের বন্ধু মহল। সর্বশেষে আদ্রিতার সুস্থতা , সাফল্য, দীর্ঘায়ু ও উজ্জল ভবিষ্যতের জন্য মহান আল্লাহ রাব্বুল আল আমিনের দরবারে শুকরিয়া ও কামনা করে মোনাজাত করা হয়। নারায়ণগঞ্জ বার্তা ২৪ পরিবারের পক্ষ থেকৈ  আদ্রিতার ৮ম জন্মদিনে উজ্জল ভবিষত প্রত্যাশা করে শুভ কামনা রইল।

About the author

SOFT PRO IT

Leave a Comment

Prove your humanity: 8   +   3   =