নারায়ণগঞ্জ রূপগঞ্জ শিক্ষা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ইভটিজিংয়ের দায়ে যুবকের কারাদন্ড

ইপটিজিং এর দায়ে যুবক আটক
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা  ২৪ : নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক কলেজ শিক্ষার্থীকে ইভটিজিং করার দায়ে শামিম মিয়া নামে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। ১১ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লোকমান হোসেন এ দন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্ত শামিম মিয়া উপজেলার দাউদপুর ইউনিয়নের জিন্দা এলাকার শাহজাহান মোল্লার ছেলে।
রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) খাইরুল কবির জানান, জিন্দা এলাকার কলেজ পড়–য়া এক শিক্ষার্থীকে দীর্ঘ দিন ধরে উত্যক্ত করে আসছে শামিম মিয়া। এছাড়া বিভিন্ন সময় ঐ স্কুল শিক্ষার্থীকে কু-প্রস্তাব দিতো। বৃহস্পতিবার বিকালে ইভটিজিংয়ের দায়ে যুবক শামিম মিয়াকে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। দন্ডপ্রাপ্ত শামিম মিয়াকে নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

About the author

SOFT PRO IT

Leave a Comment

Prove your humanity: 0   +   4   =