আড়াইহাজার সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

আড়াইহাজারে ১২ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার, আটক ২

আড়াইহাজারে ১২ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার, আটক ২
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : আড়াইহাজারে ১২ হাজার কেজি নিষিদ্ধ পলিথিনসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সময় অন্য তিন ব্যক্তি ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে যায়। ১৭ জানুয়ারি রবিবার রাত ৮টার দিকে  তাদের আটক করে পুলিশ। এসময় নিষিদ্ধ পলিথিন সরবারহকারি ট্রাক (ঢাকা মেট্রো২০৫৪২৮) জব্দ করেছে।

আটকরা হলেন, বরিশাল জেলার সদর থানাধীন কাশিপুর এলাকার মৃত আব্দুল সাত্তারের ছেলে গাড়ীর চালক কবির হোসেন (৪৯) একই এলাকার শাহীদ হাওলাদারের ছেলে গাড়ীর হেলপার আকাশ হাওলাদার (২২) ১৮ জানুয়ারি সোমবার তাদের বিরুদ্ধে মামলা শেষে নারায়ণগঞ্জের আদালতে পাঠানো হয়েছে।

এর আগে গত রবিবার রাত ৮টার দিকে স্থানীয় পুরিন্দা বাজার এলাকার্স্থ রতন বেপারীর মালিকানাধীন সততা মার্কেটের বিজয় সুস্টোরের সামনে গাড়ীটি গতিরোধ করে পুলিশ তাদের আটক করে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনায় থানায় পাঁচ ব্যক্তির নামে মামলা করা হয়েছে।

About the author

SOFT PRO IT