আড়াইহাজার সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

আড়াইহাজারে ধৈঞ্চা ক্ষেতে ব্যবসায়ীর লাশ!

লাশ উদ্ধার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : আড়াইহাজারের কালাপাহাড়িয়ার মধ্যচর এলাকায় পরসীউল্যাহ (৫৫) নামে এক ব্যবসায়ীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার (২২ মে) রাতের যে কোনো সময় ওই ব্যক্তি হত্যাকান্ডের শিকার হয়েছেন। খবর পেয়ে আড়াইহাজার থানার পুলিশ বৃহম্পতিবার (২৩ মে) বেলা ১১টায় মরদেহ একটি ধৈঞ্চা ক্ষেতে পড়ে থাকা অবস্থায় উদ্ধার করে। লাশটি নারায়ণগঞ্জ ভিক্ট্রোরিয়া হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

তিনি স্থানীয় রাধানগর এলাকার মৃত লেদু মিয়ার ছেলে। নিহতের শরীরিরের বিভিন্ন স্থানের আঘাতের চিহৃ রয়েছে। তবে পুলিশ প্রাথমিকভাবে মৃত্যুর কারণ সঠিকভাবে জানাতে পারেনি।

নিহতের ভাই শাহজালাল মিয়া জানান, তার ভাই পরসীউল্যাহ বুধবার বাড়ি থেকে বের হয়ে রাতে আর বাড়িতে ফিরেনি। নিহতের পুরুষ অঙ্গসহ একটি চোখে আঘাতে চিহৃ রয়েছে তার নাক ও মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল।

এদিকে আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম বলেন, নিহত ব্যক্তি নিয়মিত জুয়া খেলতেন। তিনি কয়েক দিন আগে মোটা অংকের টাকা জুয়ায় হেরেছেন। এছাড়াও তিনি তার সহযোগী কাউসারের ছোট বোনে সঙ্গে প্রেমের সম্পর্ক করার চেষ্টা করছিল। তিনি আরো বলেন, দুইটি সূত্র ধরে তদন্ত করা হচ্ছে। আশা করছি মৃত্যুর কারণ খুব দ্রতই বের হয়ে আসবে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

23 May 2019

আড়াইহাজারে ধৈঞ্চা ক্ষেতে ব্যবসায়ীর লাশ!

www.narayanganjbarta24.com