বন্দর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

আল্লামা বাকি বিল্লাহ (রহঃ) এর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

আল্লামা বাকি বিল্লাহ (রহঃ) এর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদ দাতা ) : বন্দরে বাকি বিল্লাহ (রহ:) এর ১৭ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৮ই মে শুক্রবার বন্দর কলাগাছিয়া ইউনিয়নের সাবদী বাজারস্থ এলাকায় এই আয়োজন করা হয়।

কলাগাছিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড মেম্বার মো.মকবুল হোসেনের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে আহলে সুন্নাত সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেন আল্লামা শায়েখ মুফতি আলাউদ্দিন জিহাদী।

আলহাজ্ব মাওলানা গাজী মুহাম্মদ তামিম বিল্লাহ হোসাইনিয়া আল-কাদরীর সার্বিক তত্বাবধানে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা যুবলীগ নেতা খান মাসুদ।

মো. আশরাফ আল-মামুন ও মোঃ মাহতাবের পরিচালনায় আল্লামা বাকি বিল্লাহ (রহ:) এর রূহের মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করেন আল্লামা শায়েখ আব্দুল মোস্তফা রাহিম আল-আযহারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী হাজি মো. নাদিম, বাংলাদেশ ইসলামি ফ্রন্ট সোনারগা থানা সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান,বন্দর বেবিস্ট্যান্ড গাউসুল আযম জামে মসজিদের পেশ ইমাম মাওলা আবু সুফিয়ান আল কাদরী, রিপন প্রধান, আরিফুল ইসলাম অপু, টিটু আলিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

29 May 2021

আল্লামা বাকি বিল্লাহ (রহঃ) এর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

www.narayanganjbarta24.com