র্অথনীতি সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

অলিপুরা মসজিদের নির্মাণ কাজে ১ লাখ টাকা দিলেন চেয়ারম্যান জিন্নাহ্

অলিপুরা মসজিদের নির্মাণ কাজে ১ লাখ টাকা দিলেন চেয়ারম্যান জিন্নাহ্
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) : সোনারগাঁও উপজেলা সনমান্দী ইউনিয়নে অলিপুরা কবরস্থান ও জামে মসজিদের নতুন কমিটি ও উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। ২৮ই মে শুক্রবার বিকালে অলিপুর মসজিদে সামনে সনমান্দী ইউনিয়ন সাবেক চেয়ারম্যান খন্দকার আমিনুল হক সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সনমান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ্।

প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট সমাজ সেবক রফিকুল ইসলাম মিয়া। স্বাগতম বক্তব্য রাখেন জাকারিয়া আলম। অলিপুরা কবরস্থান ও জামে মসজিদের নতুন কমিটির সভাপতি হলেন মো. রফিকুল ইসলাম মিয়া ও সাধারণ সম্পাদক মো. জাকারিয়া আলম।

এ সময় চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ্ মসজিদের মেইন গেইট নির্মাণ, মসজিদের ওযু খানা সংস্কার, কবরস্থানের দক্ষিণ দিকের বাউন্ডারী ওয়াল, কবরস্থানের পঞ্চিম দিকের মাটি বাধ সহ ইসলামি লাইব্রেরী ও দানবাক্স এবং নির্মাণ কাজের উদ্বোধন করেন। পরে চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ্ নির্মাণ কাজের জন্য এক লক্ষ টাকা অনুদান দিয়েছেন।

নিয়ন মাহমুদ সুমন এর সঞ্চলনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা সনমান্দী ইউনিয়নের কৃষকলীগের সভাপতি জামাল হোসেন, ইউনিয়নের যুবলীগের সাধারণ সম্পাদক সোলেমান হোসেন সুজন, আওয়ামীলীগ নেতা খোরশেদ আলম, সমাজ সেবক রমজান সরকার, তোতা মেম্বার, সাবেক মেম্বার রুহুল আমিন সহ এলাকায় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

29 May 2021

অলিপুরা মসজিদের নির্মাণ কাজে ১ লাখ টাকা দিলেন চেয়ারম্যান জিন্নাহ্

www.narayanganjbarta24.com