ফতুল্লা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

আন্ত:জেলা সিএনজি চোর ফতুল্লায় গ্রেফতার, ২টি সিএনজি উদ্ধার

আন্ত:জেলা সিএনজি চোর ফতুল্লায় গ্রেফতার, ২টি সিএনজি উদ্ধার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিবেদক ) : নারায়ণগঞ্জের ফতুল্লায় সেলিম (৪৫) নামে এক আন্ত:জেলা সিএনজি চোরাই চক্রের সদস্য গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। এ সময় গ্রেফতারকৃতের স্বীকারোক্তি মোতাবেক দুটি চোরাই সিএনজি উদ্ধার করে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে ১৮ই জুন শুক্রবার দিবাগত রাতে তাকে ফতুল্লার শিবু মার্কেট থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সেলিম জালকুড়ির নাইনতার পাড় আইসক্রীম ফ্যাক্টরীর মোড়ের মৃত সামছুল হক সরকারের পুত্র।

থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক ইমানুর সঙ্গীয় ফোর্স সহ শুক্রবার দিবাগত রাত একটার দিকে শিবু মার্কেট এলাকায় অভিযান চালিয়ে আন্ত:জেলা সিএনজি চোর চক্রের সদস্য সেলিমনকে গ্রেফতার করে। পরে তার দেখানো মতে পাগলা মুন্সিখোলা থেকে চোরাইকৃত সিএনজি উদ্ধার করে পুলিশ।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক ইমানুর জানায়, চলতি মাসের ১৫ তারিখে ফতুল্লার রঘুনাথপুর থেকে সকাল ৭টার দিকে খলিলুর রহমানের বাড়ীর সামনে থেকে তার মালিকানাধীন একটি সিএনজি (ঢাকা-থ-১১-৩৯৪২) চুরি করে নিয়ে যায় অজ্ঞাত চোর। এ ঘটনায় সিএনজি মালিক খলিলুর রহমান বাদী হয়ে ফতুল্লা থানায় মামলা দায়ের করেন। সিসি ক্যামেরার ফুটেজ থেকে চোরকে চিহ্নিত করে শুক্রবার রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিএনজি চুরির কাজে ব্যবহৃত একটি সিএনজি (ঢাকা মেট্রো-থ-১১ ৯৬৯১)  সহ ফতুল্লার শিবু মার্কেট এলাকা থেকে সিএনজি চোর চক্রের অন্যতম সদস্য সেলিম কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃতের স্বীকারোক্তি মোতাবেক ফতুল্লা থানার মুন্সিখোলাস্থ সিটি ব্যাংকের সামনের বটগাছের নীচ থেকে খলিলুর রহমানের চুরি যাওয়া সিএনজি উদ্ধার করা হয়।

তিনি আরে বলেন, গ্রেফতারকৃত সেলিম একজন পেশাদার চোর সিন্ডিকেটের সদস্য। তারা প্রথমে নির্দিস্ট একটি সিএনজি কে টার্গেট করে। পরে তারা তাদের নিজস্ব একটি সিএনজি নিয়ে টার্গেটকৃত সিএনজিকে অনুসরন করে। সুযোগ বুঝে চোরাই চক্রের সদস্যরা টার্গেটকৃত সিএনজি নিয়ে সটকে পরে। এদিকে গ্রেফতারকৃত সিএনজি চোরকে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে বলে তিনি জানান। গ্রেফতারকৃত সিএনজি চোরকে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

19 June 2021

আন্ত:জেলা সিএনজি চোর ফতুল্লায় গ্রেফতার, ২টি সিএনজি উদ্ধার

www.narayanganjbarta24.com