র্অথনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

অস্ত্রের মুখে জিম্মি করে সোনারগাঁয়ে দুর্ধর্ষ ডাকাতি

ডাকাতি
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ওলামাপাড়া গ্রামের মোবারক হোসেনের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকারসহ ২০ লাখ টাকার মালামাল লুট করে নিয়েছে ডাকাতরা। ১৮ই জুন শুক্রবার রাতে এ ঘটনাটি ঘটেছে।

জানা গেছে, উপজেলার সাদিপুর ইউনিয়নের ওলামাপাড়া গ্রামের মোবারক হোসেনের বাড়িতে শুক্রবার রাত ১টায় ১৫-২০ জনের একটি ডাকাত দল হানা দেয়। ডাকাতরা বাড়ির দরজা ভেঙে প্রবেশ করে সবাইকে হাত-পা বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার, জমির মূল দলিলসহ ২০ লাখ টাকার মালামাল লুট করে নেয়। এ সময় ডাকাতদের বাধা দিতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে মোবারক হোসেন মারাত্মকভাবে আহত হয়েছেন।

সোনারগাঁ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান জানান, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

19 June 2021

অস্ত্রের মুখে জিম্মি করে সোনারগাঁয়ে দুর্ধর্ষ ডাকাতি

www.narayanganjbarta24.com