নারায়ণগঞ্জ বার্তা ২৪ : আল বিদা মাহে রমজান আল বিদা। আজ ২৬ই জুন শুক্রবার ২৫ রমজান পবিত্র জুম্মাতুল বিদা। এবারের মত মাহে রমজানের শেষ জুম্মা। তাই প্রতিটি মসজিদেই ছিলো ধর্মপ্রাণ মুসল্লিদের উপচে পড়া ভিড়। পবিত্র মাহে রমজান মাসের রহমত, মাগফিরাত এর মত নিয়ামত অতিবাহীত হয়ে নাজাতের মাঝামাঝি সময়ে আজ ২৫ রমজান জুম্মাতুল বিদার জুম্মার নামাজ সম্পন্ন হল। এবারের রমজান মাসটি যদি ত্রিশ দিন পূর্ণ করেও ঈদ হয় তাহলেও এ মাসে আর কোন পবিত্র জুম্মাবার পাওয়া যাবে না। ধর্মপ্রাণ মুমিন মুসল্লিদের চোখ ডেকেছে অশ্রুর বান। আল্লাহর কাছে দুই হাত তুলে র্প্রাথনা করেছে এই বরকতময় রমজানকে উসিলা করে যেন সকল মুসলিম উম্মাহকে আল্লাহ মাফ করে দেন(আমিন)। সকল মুসল্লিদের আফসুস হায় চলে গেল রহমত, বরকত, মাগফিরাত ও নাজাতের মাস। এই মাস ছিল কবরবাসীদের সকল আজাব থেকে মুক্তির মাস। আল বিদা মাহে রমজান আল বিদা।
মাহে রমজানের শেষ জুম্মা অতীব গুরুত্বময় ও মর্যাদাপূর্ণ একটি দিন। এ দিন গুনাহ মাফ ও নাজাতের জন্য কান্নাকাটির দিন। এ জন্য ধর্মপ্রাণ মুসল্লিরা সমবেত হন মসজিদে। আল্লাহর কাছে দু হাত তুলে রোনাজারি করে নিজেদের কবর আজাব ও জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়ার জন্য কাঁদেন আল্লাহর দরবারে।
পবিত্র জুম্মাতুল বিদার দিনে বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ দেশের সব মসজিদে দুনিয়া ও আখিরাতের কল্যাণে এবং দেশ জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এছাড়া জম্মাতুল বিদার দিনে বিশ্বব্যাপী পালিত হয় আল কুদস দিবস। মুসলামানদের প্রথম কেবলা জেরুজালেমের পবিত্র আল আকসা মসজিদ বা বায়তুল মুকাদ্দাস ইহুদিবাসীদের কবল থেকে মুক্ত করাসহ বিশ্বের নির্যাতিত নিরীহ মুসলমানদের রক্ষাও জন্য এদিন আল্লাহর সাহায্য কামনা করা হয়। ফিলিস্তিনসহ মসুজদুল আকসা দীর্ঘদিন ধরে ইহুদিদের দখলে রয়েছে।
জুম্মাতুল বিদা উপলক্ষে মসজিদে মসজিদে বিশেষ খুতবা দেওয়া হবে। বিভিন্ন মসজিদ, খানকা ও দরবারে নেওয়া হয়েছে বিশেষ দোয়া মিলাদ, ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ কর্মসূচি।

