রাজনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ সোনারগাঁ

আওয়ামী লীগের সভাপতির গুদাম থেকে লুন্ঠিত বিদেশী তুলা উদ্ধার

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : সোনারগাঁ এলাকা থেকে লুণ্ঠিত বিদেশী তুলা সিদ্ধিরগঞ্জের গোদনাইল লক্ষ্মী নারায়ণ বাজার থেকে উদ্ধার করেছে পুলিশ। ১০ আগস্ট বুধবার দুপুরে সোনারগাঁ থানা পুলিশ নাসিক ১০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিনের গুদাম থেকে লুন্ঠিত ৪ টন ২০ বেল বিদেশী তুলা উদ্ধার ও আওয়ামী লীগের সভাপতির ছেলে রাজন (৩২) কে গ্রেফতার করে।

সোনারগাঁ থানার দারোগা আঃ হক জানান, গত মাসের ২৬ তারিখে মোজাদ্দে ট্রান্সপোটের ট্রাক দিয়ে চট্টগ্রাম পোর্ট থেকে তুলা গুলি ঢাকায় যাওয়ার পথে সোনারগাঁ এলাকায় এলে অজ্ঞানপার্টির সদস্যরা চালক হেলপারকে অজ্ঞান করে মালসহ ট্রাক ছিনতাই করে নিয়ে যায়। এ ঘটনায় ট্রান্সপোর্ট মালিক মোখলেসুর রহমান বাদী হয়ে থানায় মামলা দায়ের করে মামলা নং ২৬ (৭) ১৬। ধারা ৩২৮/৩৭৯ দঃবিঃ। গ্রেফতারকৃত রাজন জানান, ৯ আগস্ট মঙ্গলবার লক্ষ্মী নারায়ণ কটন মিলের স্পাফ কোয়াটারের ভেন্ডার আনিরে কাছ থেকে সে এ মাল ১ লাখ ৫০ হাজার টাকায় ক্রয় করেছে।

About the author

SOFT PRO IT

Leave a Comment

Prove your humanity: 6   +   5   =