নারায়ণগঞ্জ নারী রাজনীতি সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

আইভিকে রিপন ও বাবুর ফুলেল শুভেচ্ছা

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নগর প্রতিনিধি ) : উপমন্ত্রীর মর্যাদা পাওয়ায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশেনের মেয়র সেলিনা হায়াৎ আইভিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন আলোচিত সাত খুনে নিহত মনিরুজ্জামান স্বপনের ভাই মিজানুর রহমান রিপন । ২২ জুন বুধবার দুপুরে নগর ভবনে মেয়রের কার্যালয়ে তাকে এ ফুল দিয়ে শুভেচ্ছা জানান তিনি। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞা জানিয়ে ধন্যবাদ জ্ঞাপন করে মেয়রের দীর্ঘায়ু কামনা করে আল্লাহর পাকের প্রতি শোকরিয়া আদায় করেন। এ ছাড়া আলোচিত সাত খুনের ঘটনার পর নিহতদের পরিবারের পাশে থেকে তাদের সাথে সহমর্মিতা ও সহায়তা করায় তাদের পরিবারের পক্ষ থেকে মেয়রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন রিপন।

এ সময় তিনি বিচারকেদের কাছে সাত খুনের বিচার দ্রুত সম্পাদনের দাবি জানিয়ে বলেন,  প্রধানমন্ত্রীর এ ঘোষনার ফলে নাসিকের উন্নয়নের কাজ আরো গতিশীল হবে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে মেয়র আইভী আরো গতিশীল হবেন। অচিরেই মেয়র আইভি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনকে বিশ্বের মডেল হিসেবে রুপান্তর করতে পারবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

About the author

SOFT PRO IT

Leave a Comment

Prove your humanity: 1   +   4   =