সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

অস্ত্র মামলায় কিলার জসিম ৩ দিনের রিমান্ডে

অস্ত্র মামলায় কিলার জসিম ৩ দিনের রিমান্ডে
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : সিদ্ধিরগঞ্জের একটি অস্ত্র মামলায় কাজী জসিম ওরফে কিলার জসিমকে ৩ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে জুডিসিয়াল ম্যাজস্ট্রেট আহমেদ হুমায়ুন কবীর এর আদালত এ নির্দেশ প্রদান করেন।

এর আগে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ আসামী কাজী জসিমকে ১০ দিনের রিমান্ড আবেদন করে। রিমান্ডপ্রাপ্ত কাজী জসিম ওরফে কিলার জসিম সিদ্ধিরগঞ্জের মধ্য সানারপাড়ের আব্দুর মোতালেবের ছেলে। তার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় ৮টি মামলা রয়েছে।

নারায়ণগঞ্জ জেলা কোর্ট পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. কামাল হোসেন সত্যতা স্বীকার করে বলেন, একটি অস্ত্র মামলায় কাজী জসিম ওরফে কিলার জসিমকে ৩ দিনের রিমান্ডের নির্দেশ প্রদান করেছে আদালত।

প্রসঙ্গত, ২২ সেপ্টেম্বর দুপুরে জেলা গোয়েন্দা পুলিশ একটি দেশীয় ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলিসহ চিটাগাং রোডের সানারপাড় ফুটওভারব্রিজ সংলগ্ন মনির হোটেলের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

About the author

SOFT PRO IT