সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁয়ে মেঘনা গ্রুপের ৮টি নবনির্মিত শিল্পকারখানা উদ্বোধন

সোনারগাঁয়ে মেঘনা গ্রুপের ৮টি নবনির্মিত শিল্পকারখানা উদ্বোধন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রুবেল খান ) : নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা গ্রুপের নবনির্মিত ৮ টি শিল্পকারখানা উদ্বোধন হয়েছে। ৩১ মাচ (শনিবার) মেঘনা ও টিপর্দীতে অবস্থিত : ১.মেঘনা পাল্প এন্ড পেপার। ২.মেঘনা এডিবল অয়েলস রিফাইনারি। ৩.এম.পি.পি পাওয়ার প্লান্ট। ৪.সোনারগাঁও ফ্লাওয়ার এন্ড ডাল মিলস। ৫.তাসনিম কেমিক্যাল কমপ্লেক্স এর ৩ টি প্রতিষ্ঠানসসহ মোট ৮টি কারাখানা উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বর্তমান সরকারের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত,এম.পি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ,রেলমন্ত্রী মজিবুল হক।

অন্যান্য আমন্ত্রিত অতিথির মধ্যে উপস্থিত ছিলেন, এফবিসিআই এর সভাপতি শফিউল ইসলাম,এসডিজি এর মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ,নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্বি মিয়া, সাবেক এম.পি কায়সার হাসনাত,উপজেলা নির্বাহী অফিসার শাহিনুর ইসলাম,বিভিন্ন পর্যায়ের সাংবাদিকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

31 March 2018

সোনারগাঁয়ে মেঘনা গ্রুপের ৮টি নবনির্মিত শিল্পকারখানা উদ্বোধন

www.narayanganjbarta24.com