বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দর উপজেলা সাংস্কৃতিক জোটের আহবায়ক কমিটি গঠন

বন্দর
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : যাত্রা শুরু হল বন্দর উপজেলা সাংস্কৃতিক জোটের। শুক্রবার (২৮ জুন) সন্ধ্যায় নাসিক ২৭নং ওয়ার্ড ক্যামব্রিজ মডেল স্কুল সংলগ্ন বন্দর উপজেলা সাস্কৃতিক জোটের নিজস্ব কার্যালয়ে কমিটি গঠনের লক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়।

নাসিক কাউন্সিলর হোসনেয়ারা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সংগীত শিল্পী ও পৃষ্ঠপোষক আওলাদ হোসেন, আতাউর রহমান, নূরুল হক মান্নাহ, হেলেনা রহমান, প্রদীপ বাহাদুর,মহিউদ্দিন আহমেদ, আশরাফ আলী, মিয়া শহীদ,দীন ইসলাম দীপু , রঞ্জন লাল, গৌতম চন্দ্র দাস প্রমুখ।

সভায় বন্দর উপজেলা সাংস্কৃতিক জোটের ৯ সদস্যের আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটিতে সর্বসম্মতি ক্রমে নূরুল হক মান্নাহকে আহবায়ক, আতাউর রহমান, প্রদীপ বাহাদুর ও মহিউদ্দিন আহমেদকে যুগ্ম আহবায়ক, হেলেনা রহমানকে সদস্য সচিব এবং  আশরাফ আলী, মিয়া শহীদ, দীন ইসলাম দীপু ও গৌতম চন্দ্র দাসকে সদস্য করা হয়। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিল্পীরা।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

29 June 2019

বন্দর উপজেলা সাংস্কৃতিক জোটের আহবায়ক কমিটি গঠন

www.narayanganjbarta24.com