বন্দর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বিজয় দিবসের বর্ণাঢ্য বিজয় র‌্যালীতে খান মাসুদ

বিজয় দিবসের বর্ণাঢ্য বিজয় র‌্যালীতে খান মাসুদ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : মহান বিজয় দিবসের ৫০ বছর সুবর্ণ জয়ন্তী উপলক্ষে নূরবাগ যুব সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য বিজয় র‌্যালীতে অংশ নেন ২২নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী যুবলীগ নেতা খান মাসুদ। ১৬ই ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ৯ টায় নাসিক ২২নং ওয়ার্ডস্থ রাজবাড়ি এলাকা হতে বর্ণাঢ্য এ র‌্যালীটি বন্দর বাজার, সিরাউদ্দৌলা, স্বল্পের চক, কোর্টপাড়া, হাফেজীবাগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রাজবাড়ী এলাকায় এসে সমাপ্তি হয়।

এ সময় নাসিক ২২নং ওয়ার্ড কাউন্সিলর র্প্র্থাী যুবলীগ নেতা খান মাসুদ ছাড়াও উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ বন্দর থানা শাখার আহবায়ক মো. মাসুম আহমেদ, ডালিম হায়দার, আল আমিন পঞ্চায়েত কমিটির সাধারন সম্পাদক লুৎফর রহমান, নূরবাগ যুব সংগঠনের সভাপতি আমির হোসেন, সাধারন সম্পাদক মো. রাজু ও সংগঠনের নেতাকর্মীসহ শতশত সমর্থকবৃন্দ।

About the author

SOFT PRO IT