র্অথনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

র‌্যাবের হাতে ধরা খেল চাঁদাবাজ

র‌্যাবের হাতে ধরা খেল চাঁদাবাজ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( প্রেস বিজ্ঞপ্তি ) : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ফুটপাতের বিভিন্ন অস্থায়ী দোকান মালিকদের ভয়ভীতি দেখিয়ে ও হুমকি প্রদর্শন করে চাঁদাবাজি করার সময় মো. মাহবুব আলম ওরফে কানন (৩৭) নামে এক চাঁদাবাজকে হাতে-নাতে গ্রেফতার করেছে র‌্যাব ১১ এর সদস্যরা। গত ১৬ই ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় সোনারগাঁ থানাধীন কাঁচপুর এলাকায় অভিডান পরিচালনা করে ওই চাঁদাবাজকে গ্রেফতার করা হয়।

অভিযানকালে গ্রেফতারকৃত আসামীর কাছ থেকে চাঁদাবাজির নগদ ৩ হাজার ১শত ৬০ টাকা এবং ১টি ব্যবহৃত মোবাইল উদ্ধার করে র‌্যাব। গ্রেফতারকৃত চাঁদাবাজ যুবক সোনারগাঁ থানাধীন কাঁচপুর সোনাপুর এলাকার মো. বাবুল হোসেন এর ছেলে বলে জানা যায়।

১৭ই ডিসেম্বর নারায়ণগঞ্জ বার্তাকে র‌্যাব ১১ এর এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকু এক সংবাদ প্রেরিত বার্তায় জানান, গ্রেফতারকৃত আসামী একজন পেশাদার চাঁদাবাজ। সে দীর্ঘদিন যাবৎ সোনারগাঁ থানাধীন কাঁচপুর এলাকায় ফুটপাতের বিভিন্ন অস্থায়ী দোকান মালিকদের জানমালের ক্ষয়ক্ষতি ও ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক দোকান প্রতি দৈনিক ১শত টাকা থেকে ১ শত ৫০ টাকা করে অবৈধ চাঁদা আদায় করে আসছিল। এছাড়া কোন দোকান মালিক চাঁদা দিতে অস্বীকার করলে গ্রেফতারকৃত আসামী তাদের মারধরসহ জীবন নাশের হুমকি প্রদান করে আসছিল। চাঁদাবাজি বন্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে বলে জানান র‌্যাবের ওই কর্মকর্তা। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

About the author

SOFT PRO IT