বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

সুসময়ে বাড়ি আঙ্গিনায় অনেক অতিথি পাখি দেখতে পাবেন : দুলাল

সুসময়ে বাড়ি আঙ্গিনায় অনেক অতিথি পাখি দেখতে পাবেন : দুলাল
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আসন্ন নির্বাচনে ২৩ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের মনোনিত কাউন্সিলর প্রার্থী সাইফুদ্দিন আহাম্মেদ দুলাল প্রধানের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ১৩ই ডিসেম্বর সোমবার সন্ধ্যায় বন্দর থানার ইস্পাহানী বাজার কমিটির উদ্যোগে উক্ত এলাকায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

উঠান বৈঠকে কাউন্সিলর প্রার্থী দুলাল প্রধান বলেন, সুসময়ে আপনাদের বাড়ি আঙ্গিনায় অনেক অতিথি পাখি দেখতে পাবেন। দু:সময়ে তাদেরকে আর দেখতে পাবেন না। আমি কারোকে ছোট করার উদ্দেশ্যে বলছি না। আমি শুধু বাস্তবটাই বলেছি। মহামারি করোনার সময় সিটি কর্পোরেশনের অনুদান ও আমার ব্যাক্তিগত অনুদান নিয়ে আমি অসহায়দের পাশে দাঁড়িয়েছি। তা আপনারা দেখেছেন এবং জানেন। আমি যদি ২৩ নং ওয়ার্ডের একরামপুর, ইস্পাহানী এলাকায় উন্নয়ন করে থাকলে আমার বিশ্বাস ইস্পাহানী ও একরামপুরের মা বোনরা আমাকে আবারও ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবে। আমি সুখে দু:খে ও আপদে বিপদে সব সময় ইস্পাহানী ও একরামপুর এলাকাবাসীর পাশে আছি এবং মৃত্যুর আগ পর্যন্ত তাদের পাশে থাকব।

ইস্পাহানী বাজার কমিটির সভাপতি আওলাদ হোসেন ভূইয়ার সভাপতিত্বে উঠান বৈঠকে ইস্পাহানী বাজার কমিটির সাবেক সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন, বীর মুক্তিযোদ্ধা মুক্তি বেগম, আরসিম জামে মসজিদ কমিটির সভাপতি মো. হালিম, ইস্পাহানী বড় জামে মসজিদ কমিটির সভাপতি নুরুল ইসলাম টেলু, শ্রমিকলীগ নেতা মো. জসিম প্রধান, মো. হাবিবুর রহমান মন্টু, সমাজ সেবক হাজী নুরুল হুদা, সমাজ সেবক সিরাজুল ইসলাম ব্যাংকার, আব্দুল হালিম, নবী আউয়াল, আক্তার হোসেন, শান্তি বাবু, মো. আক্তার হোসেন, মহানগর আওয়ামীলীগ নেতা এসএ রানা ও অনিক তালুকদার অপু সহ প্রমুখ।

About the author

SOFT PRO IT