অন্যান্য সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেফতার

দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( প্রেস বিজ্ঞপ্তি ) : মুন্সীগঞ্জে র‌্যাবের বিশেষ অভিযানে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাং এর সক্রিয় ৬ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব ১১ এর সদস্যরা। ১৩ই ডিসেম্বর সোমবার রাতে মুন্সীগঞ্জ জেলার সদর থানাধীন উত্তর ইসলামপুর পূর্বপাড়া এলাকা অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত কিশোর গ্যাং এর সদস্যরা হলো : ইকরামুল হক রাতুল (২৮), মো. আব্দুল্লাহ হোসেন শুভ (২০), মো. ছিহাদ (১৯), আলফাজ আহম্মেদ (২০), আনোয়ার ইসলাম, ওমর ফারুক (১৯) এবং মো. আল আমিন (২২)। গ্রেফতারকৃত কিশোর গ্যাং এর সদস্যদের কাছ থেকে ২টি চাপাতি, ১টি চাইনিজ কুড়াল, ১টি কিরিস এবং ২টি রামদা উদ্ধার করে র‌্যাব।

১৩ই ডিসেম্বর সোমবার রাতে নারায়ণগঞ্জ বার্তাকে র‌্যাব ১১ এর স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম এক সংবাদ প্রেরিত বার্তায় জানান, মুন্সীগঞ্জ জেলার সদর থানাধীন উত্তর ইসলামপুর পূর্বপাড়া এলাকায় কিশোর গ্যাং এর সদস্যগণ দীর্ঘদিন ধরে কিশোর গ্যাং এর পাশাপাশি নিজেদের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার সহ বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে অস্ত্র প্রদর্শন পূর্বক সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল। তাদের কর্মকান্ডে এলাকার সাধারণ জনগন অতিষ্ট ও ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে। এলাকাবাসী তাদের হিংস্রতা, অত্যাচার ও নির্যাতনের ভয়ে প্রতিবাদ করতে সাহস পায় না। গ্রেফতারকৃত কিশোর গ্যাং এর সদস্যদের মুন্সিগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

About the author

SOFT PRO IT