নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর নারী সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

তোলারাম কলেজের মোড়ে ট্রাকের চাপায় বাবা-মেয়ের মৃত্যু

তোলারাম কলেজের মোড়ে ট্রাকের চাপায় বাবা-মেয়ের মৃত্যু
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জ শহরের চাষাড়া তোলারাম কলেজ এর মোড়ে একটি দ্রুতগামী ইটবোঝাই ট্রাকের (কুমিল্লা ৩৪২৫চাপায় অটো রিকশা আরোহী বাবা মেয়ের মৃত্যু হয়েছে। আজ ১০ই ডিসেম্বর শুক্রবার দুপুরে জুম্মার নামাজের পর ঘটনা ঘটে। নিহতরা হলেন : সোনারগাঁয়ের সম্ভুপুরা ইউনিয়নের আনোয়ারের ছেলে আলতাফ (৪৫) তার মেয়ে বেলী (১৬) ঘটনার পর পরই ঘাতক ট্রাকসহ ঘাতক চালককে গ্রেফতার করে পুলিশ।

স্বজনদের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার এসআই মোহাম্মদ জাহাঙ্গীর জানান, ৩ ডিসেম্বর আমেরিকা থেকে ফিরে চাষাড়ায় খালার বাসায় ছিলেন বেলী। একটি পারিবারিক অনুষ্ঠানের জন্য তাকে খালার বাসা থেকে নিয়ে আসতে যান বাবা আলতাব হোসেন। বাবা-মেয়ে রিকশায় বাড়ি ফিরছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রিকশাটিকে ধাক্কা দেয় একটি ট্রাক। এতে বাবা-মেয়ে রাস্তায় পড়ে যান। এরপর ট্রাকটি তাদের চাপা দিয়ে পালিয়ে যেতে চেষ্টা করলে স্থানীয়রা আটকে দেয়।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, ট্রাকের চাকার নিচ থেকে বাবার ও সড়কের পাশ থেকে মেয়ের মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। স্বজনরা এসে লাশ শনাক্ত করেছেন। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে।

About the author

SOFT PRO IT