ফতুল্লা সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নারায়ণগঞ্জে ৬ ডাইং কারখানার বিদ্যুৎ-গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

নারায়ণগঞ্জে ৬ ডাইং কারখানার বিদ্যুৎ-গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ফতুল্লা সংবাদ দাতা ) : নারায়ণগঞ্জের ফতুল্লায় আবাসিক এলাকায় পরিবেশ দূষণসহ ঝুঁকিপূর্ণ পরিবেশে কারখানা পরিচালনার অভিযোগে অনুমোদনহীন ছয় ডাইং প্রতিষ্ঠানের বিদ্যুৎ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে পরিবেশ অধিদপ্তর। আজ ৯ই ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত ফতুল্লার ইসদাইর এলাকায় পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

সময় মজুমদার ওয়াশিং, বি এল ওয়াশ, এফ লন্ড্রি, সোনালী ডাইং, লোকনাথ ডাইং এবং এন ডাইংয়ের বিদ্যুৎ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

নির্বাহি ম্যাজিস্ট্রেট মো. আবু হাসান বলেন, পরিবেশ অধিদপ্তরের অনুমোদন না নিয়ে আবাসিক এলাকায় দীর্ঘদিন যাবত প্রতিষ্ঠানগুলো অবৈধবভাবে পরিচালিত হচ্ছে। খোলামেলা পরিবেশে যত্রতত্র বিভিন্ন ধরনের বিষাক্ত কেমিক্যাল দাহ্য পদার্থ ব্যবহারসহ বয়লারের কালো ধোঁয়ার পরিবেশ দূষণ করা হচ্ছে। তাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।

অভিযানে উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তরের জেলা উপপরিচালক আবদুল্লাহ আল মামুনসহ ডিপিডিসি তিতাসের স্থানীয় কর্মকর্তারা।

About the author

SOFT PRO IT