বন্দর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

আমি জনগনের স্বার্থে কাজ করি, কোন ব্যাক্তি স্বার্থে নয় : খান মাসুদ

আমি জনগনের স্বার্থে কাজ করি, কোন ব্যাক্তি স্বার্থে নয় : খান মাসুদ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ২২নং ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী খান মাসুদের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ ৯ই ডিসেম্বর বৃহস্পতিবার বিকালে স্বল্পেরচক হাসান আলীর বাড়িতে এলাকাবাসীর আয়োজনে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠানে ২২নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী যুবলীগ নেতা খান মাসুদ বলেছেন, আমি জনগনের স্বার্থে কাজ করি, কোন ব্যাক্তি স্বার্থে নয়। আমি যদি নিজের স্বার্থে কাজ করতাম তাহলে আজকে কোটি কোটি টাকার মালিক হতে পারতাম। আমি খান মাসুদ কোন অন্যায়কারীরে কখনও প্রশ্রয় দেইনি এবং সামনের দিনগুলোতেও দিবো না।

ভোটারদের উদ্দেশ্যে খান মাসুদ বলেন, আপনারা দুইবার ভোট দিয়ে কাউন্সিলর নির্বাচিত করেছেন, সে আপনাদের কি সেবা দিয়েছে তা কিন্তু জানেন। তিনি কিন্তু বড় একজন অভিনেতা সে ফাঁদে পা দিবেন না। এবার আমি জনগনের সেবা করার জন্য কাউন্সিলর পদে দাঁড়িয়েছি, আমাকে একটিবার সুযোগ দেন আপনাদের সেবা করার জন্য। ২২নং ওয়ার্ডের উন্নয়ন ও নাগরিক সেবা প্রদান করতে চাই। আমি নির্বাচিত হলে জনগণের কল্যাণে কাজ করবো।

নির্বাচনী উঠান বৈঠকে অনুষ্ঠানে স্বল্পেরচক পঞ্চায়েত কমিটির সহ-সভাপতি হাসান আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী আব্দুল মালেকের সঞ্চালনায় অনুষ্ঠানে খান মাসুদকে সমর্থন করে বক্তব্য রাখেন নারী ভোটার মোসাম্মাত ময়না, হাওয়া আক্তার, সানজিদা আক্তার, স্বল্পেরচক পঞ্চায়েত কমিটির সহ-সভাপতি মো. শহিদ, মো. পিরু, রেললাইন টিনের মসজিদ পরিচালনা কমিটির সাবেক সভাপতি মোঃ তাইজুল ইসলাম, সাচ্চু, খোকন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাব্বানী, কামাল হোসেন, নূর মোহাম্মদ, শোভ, আল-আমি, সিহাব, জিসান, মুন্না, মেহেদী, শাহেন শাহ্সহ স্থানীয় ভোটারগণ।

About the author

SOFT PRO IT