বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

জানিনা কতটুকু দু:খ-সুখের সাথী হতে পেরেছি : দুলাল

জানিনা কতটুকু দু:খ-সুখের সাথী হতে পেরেছি : দুলাল
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে ইস্পাহানী বাজার যুব সমাজের উদ্যোগে ২৩নং ওয়ার্ডের কাউন্সিলর সাইফুদ্দিন আহমেদ দুলাল প্রধানের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ৩ই ডিসেম্বর শুক্রবার বাদ এশা ইস্পাহানী বাজার এলাকায় এ উঠান বৈঠক আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিক ২৩নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুদ্দিন আহমেদ দুলাল প্রধান।

এ সময় কাউন্সিলর দুলাল বলেন, আমি কাউন্সিলর দুলাল প্রধান। দীর্ঘ ১০ বছর আপনাদের সেবা দেয়ার চেষ্টা করেছি। পাশে থাকার চেষ্টা করেছি। জানিনা কতটুকু আপনাদের দু:খ-সুখের সাথী হতে পেরেছি। তবে আমার আপ্রাণ চেষ্টা করেছি আপনাদের পাশে থেকে সেবা করতে। আমার জীবনের চাওয়া একটাই আমি ২৩নং ওয়ার্ডবাসীর সেবায় নিজেকে উৎস্বর্গ করতে চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন। এ দেহে প্রাণ থাকতে ২৩নং ওয়ার্ডে কেউ কষ্টে থাকবে না। শুধু দোয়া চাই।

স্থানীয় সমাজ সেবক ইমরান মাতবরের সঞ্চালনায় ও ইস্পাহানী বাজার কমিটির সভাপতি আওলাদ হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মো. জাহাঙ্গীর হোসেন, ইস্পাহানী বাজার কমিটি সাবেক সভাপতি, মুক্তি বেগম, বীর মুক্তিযোদ্ধা মো. হালিম, আরসিম জামে মসজিদের সভাপতি মো. জসিম প্রধান, সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান মন্টু, মহানগর শ্রমিক পার্টি সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন, আওয়ামীলীগ নেতা এস এ রানা, আওলাদ, আক্তার হোসেন, ছাত্রলীগ নেতা আরাফাত কবির ফাহিম, অনিক তালুকদার অপু সহ প্রমুখ।

About the author

SOFT PRO IT