নারায়ণগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

এ্যাম্বুলেন্সে ভারতীয় শাড়ীসহ বিভিন্ন কাপড় চোরাচালান, গ্রেফতার ২

এ্যাম্বুলেন্সে ভারতীয় শাড়ীসহ বিভিন্ন কাপড় চোরাচালান, গ্রেফতার ২
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারতীয় শাড়ী, থ্রী-পিস ও লেহেঙ্গা চোরাচালানের সাথে জড়িত থাকায় মো.নাইমুল হাসান রাকিব (২৭) ও মো. আবুল কাশেম (৩২) নামে দুই চোরাকারবারীকে হাতে-নাতে গ্রেফতার করেছে র‌্যাব-১১ দল।

গোপন সংবাদের ভিত্তিতে আজ ৪ঠা ডিসেম্বর শনিবার সকালে সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাং রোড এলাকায় অভিযান পরিচালনা করে একটি এ্যাম্বুলেন্স তল্লাশী করে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১২০৮টি ভারতীয় শাড়ী, ৬৪টি ভারতীয় থ্রী-পিস, ১৫টি ভারতীয় লেহেঙ্গা এবং অবৈধভাবে ভারতীয় শাড়ী পরিবহনের কাজে ব্যবহৃত ১টি এ্যাম্বুলেন্স জব্দ করে র‌্যাব।

গ্রেফতারকৃত আসামী মো. নাইমুল হাসান রাকিব কুমিল্লা জেলার কোতয়ালী থানাধীন রাচিয়া এলাকার আ: সাত্তারের ছেলে এবং অপর আসামী মো. আবুল কাশেম একই জেলা ও একই থানাধীন আমড়াতলী এলাকার মো. মোসলেম উদ্দিনের ছেলে বলে জানা যায়।

আজ ৪ঠা ডিসেম্বর শনিবার নারায়ণগঞ্জ বার্তাকে র‌্যাব-১১ এর এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকু এক প্রেরিত বার্তায় জানান, গ্রেফতারকৃত আসামীরা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য পরষ্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে এ্যাম্বুলেন্স স চালক ও সহোযোগীর ছদ্মবেশ ধারন করে ভারত হতে অবৈধভাবে চোরাই পথে ভারতীয় শাড়ী, থ্রী-পিস ও লেহেঙ্গা নিয়ে এসে নারায়ণগঞ্জ, ঢাকা ও আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। চোরাকারবারীদের বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। এছাড়া গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

About the author

SOFT PRO IT