বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

মাদক বিরোধী অভিযানে ইয়াবাসহ গ্রেফতার যুবক

নারায়ণগঞ্জ জুড়ে বিশেষ অভিযানে গ্রেফতার-৬৪
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দরে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোহন (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। ১লা ডিসেম্বর বুধবার রাতে বন্দর লক্ষনখোলা এলাকা হতে একে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোহন লক্ষনখোলা এলাকার মৃত ফারুক মিয়ার ছেলে। এ ব্যাপারে বন্দর থানায় মাদক আইনে একটি মামলা এন্ট্রি করা হয়েছে।

জানা, গেছে বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মাদক বিরোধী অভিযান চালায়। অভিযানে লক্ষনখোলা বাজার সংলগ্ন একটি পাঁকা রাস্তা হতে মাদক বিক্রয়কালে মোহনকে হাতে নাতে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ২রা ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরেই নারায়ণগঞ্জ জেলা আদালতে প্রেরণ করা হয়।

About the author

SOFT PRO IT