আড়াইহাজার নারায়ণগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নবজাতক শিশুকে হাসপাতালে রেখে উদাও মা-বাবা

নবজাতক শিশুকে হাসপাতালে রেখে উদাও মা-বাবা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের আড়াইহাজারে নবজাতক শিশুকে রেখে পালিয়েছেন বাবামা পরিচয় দেওয়া এক দম্পতি। ২৮ই নভেম্বর রবিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঘটনা ঘটে।

আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আশরাফুল আমিন জানান, মাবাবা পরিচয় দিয়ে চিকিৎসার জন্য নবজাতক মেয়ে শিশুটিকে হাসপাতালে নিয়ে আসেন এক দম্পতি। কিন্তু তাদের নাম পরিচয় জানার আগেই শিশুটিকে হাসপাতালের একটি রুমে রেখে কৌশলে পালিয়ে যান তারা। এরপর আর তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বলেন, শিশুটি কোথায় রাখবে তার জন্য সমাজ সেবা অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে। যারা হাসপাতালে নিয়ে আসছিল তারা প্রকৃত পক্ষে নবজাতকের বাবা মা কীনা সেটি জানার চেষ্টা চলছে।

About the author

SOFT PRO IT