বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নারায়ণগঞ্জে ফিরোজ আলম নিখোঁজ

নিখোঁজ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দরে মুদি দোকানের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে ফিরোজ আলম ভূইয়া (৫৮) নামে এক মুদি দোকানী নিখোঁজ হয়েছে। গত ২১ নভেম্বর রবিবার ৯টায় বন্দর থানার ৫৫৯ নং উইলসন রোডস্থ ভূইয়াবাড়ী থেকে বন্দর বাজারে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হয়।

অনেক স্থানে খোঁজাখুজি করে নিখোঁজ দোকানীর কোন সন্ধান না পেয়ে এ ব্যাপারে নিখোঁজের ছোট ভাই মাহাবুব হোসেন ভূইয়া বাদী হয়ে ২২ই নভেম্বর সোমবার দুপুরে বন্দর থানায় একটি নিখোঁজ জিডি এন্ট্রি করেন। যার জিডি নং- ৯৭৬ তাং- ২২-১১-২০২১ ইং। নিখোঁজ মুদি দোকানী ফিরোজ আলম ভূইয়া বন্দর ভূইয়াবাড়ী এলাকার মৃত আব্দুল মান্নান ভূইয়ার ছেলে বলে জানা গেছে।

এ ব্যাপারে নিখোঁজের ছোট ভাই মাহাবুব ভূইয়া গণমাধ্যমকে জানান, গত রবিবার সকালে আমার বড় ভাই ফিরোজ আলম ভূইয়া প্রতিদিনের মত বন্দর বাজারস্থ তার নিজ দোকানে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। পরে সে আর বাড়িতে ফিরেনি। আমরা আমাদের আত্মীয় স্বজনসহ বিভিন্ন স্থানে খোজাখুজি করেও তার কোন সন্ধান পাইনি। তাই এ ঘটনায় আমি বাদী হয়ে বন্দর থানায় নিখোঁজ জিডি এন্ট্রি করেছি।

About the author

SOFT PRO IT