নারায়ণগঞ্জ সদর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নাসিক ১৩নং ওয়ার্ডে প্রধানমন্ত্রীর জন্ম‌দিন পালন

নাসিক ১৩নং ওয়ার্ডে প্রধানমন্ত্রীর জন্ম‌দিন পালন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নাসিক ১৩নং ওয়ার্ডে আওয়ামী লীগ ও সহ‌যোগী সংগঠ‌নের উ‌দ্যো‌গে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন পালন করা হয়েছে। মঙ্গলবার (২৮ সে‌প্টেম্বর) বাদ এশা নগরীর গলা‌চিপা রে‌ললাইন জা‌মে মস‌জিদ সংলগ্ন দোয়া মাহফিল ও কেক কাটা অনুষ্ঠা‌নের মধ্য দিয়ে এ আ‌য়োজন ক‌রা হ‌য়। এসময় ওয়ার্ড আওয়ামী লী‌গের সভাপ‌তি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ লুৎফর রহমা‌নের সভাপ‌তি‌ত্বে অনুষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন মহানগর আওয়ামী লী‌গের সি‌নিয়র সহ সভাপ‌তি চন্দন শীল।

দোয়া মাহ‌ফি‌লে মাদ্রাসার শিক্ষার্থী‌দের নি‌য়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া অনু‌ষ্ঠিত হয়।প‌রে কেক কে‌টে প্রধানমন্ত্রীর জন্ম‌দিন উদযাপন ক‌রেন নেতৃবৃন্দ। এতে বি‌শেষ অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন মহানগর আওয়ামী লী‌গের সাংগঠ‌নিক সম্পাদক জা‌কিরুল আলম হেলাল, জেলা যুবলী‌গের প্রচার সম্পাদক আব্দুল কা‌দির, মহানগর ছাত্রলী‌গের সহ সভাপ‌তি শুভ রায়।

নারায়ণগঞ্জ জেলা ছাত্রলী‌গের সা‌বেক কার্যকরী সদস্য সা‌য়েক শহীদ রেজার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠা‌নে আ‌রো উপ‌স্থিত ছি‌লেন যুবলীগ নেতা শান্ত হো‌সেন, মহানগর ছাত্রলীগ নেতা শামীম রানা, শামীম হো‌সেন, সা‌বেক ছাত্রলীগ নেতা মামুন মোল্লা, মহানগর ছাত্রলী‌গের সাংগঠ‌নিক সম্পাদক সা‌য়েম শহীদ রেজা, তাতীঁলীগ সদর থানা সভাপতি মোখলেসুর রহমান ও ১৩নং ওয়ার্ড সভাপতি সাগর হোসেন, বিশিষ্ট সমাজসেবক তানভীর, তনয় প্রমুখ।

About the author

SOFT PRO IT