বন্দর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

শেখ হাসিনার জন্মদিন পালন করলেন কাউন্সিলর প্রার্থী খান মাসুদ

শেখ হাসিনার জন্মদিন পালন করলেন কাউন্সিলর প্রার্থী খান মাসুদ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ প্রতিনধি ( নিজস্ব প্রতিনিধি ) : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কণ্যা প্রধান মন্ত্রী ও আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল এবং কেক কেটে জন্মদিন পালন করেন ২২নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ও জেলা যুবলীগ নেতা খান মাসুদ। মঙ্গলবার ২৮ সেপ্টেম্বর রাত ৮ টায় বন্দর খানবাড়িস্থ খান মাসুদের নিজস্ব কার্যালয়ে কেক কেটে জন্মদিন পালন করা হয়। কেক কাটার সাথে -শুভ শুভ দিন প্রধান মন্ত্রী শেখ হাসিনার জন্মদিন- স্লোগানে স্লোগানে মূখরিত হয়ে উঠে খান মাসুদের কার্যালয়ে।

এসময় উপস্থিত ছিলেন, বন্দর থানা মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের বন্দর থানা কমিটির আহ্বায়ক মো. মাসুম আহমেদ, বন্দর থানা যুবলীগ নেতা ডালিম হায়দার, আরিফুল ইসলাম হিরা, মোহাম্মদ হোসেন, খোরশেদ আলম, উজ্জল, রতন সরকার নিলয়,বাবু মোল্লা, বন্দর থানা মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের বন্দর থানা কমিটির সদস্য রাজু আহমেদ ও আকিব হাসান রাজু, সায়মন খান, আরিফুল ইসলাম অপু।

About the author

SOFT PRO IT